Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের যে সব সড়কে গাড়ি চলাচল বন্ধের ঘোষণা দিলেন শ্রমিকরা

admin

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ১১:৩৪ পূর্বাহ্ণ | আপডেট: ১৬ আগস্ট ২০২৬ | ১১:৩৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটের যে সব সড়কে গাড়ি চলাচল বন্ধের ঘোষণা দিলেন শ্রমিকরা

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
৫ দফা দাবিতে সিলেট-সুনামগঞ্জ-ছাতক রুটে ট্রাক-পিকআপ শ্রমিকদের কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। লামাকাজী এমএখান সেতুসহ সিলেটের সব সেতু থেকে টোল আদায় বন্ধসহ ৫ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রবিবার (১৬ আগস্ট) ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি পালন করা হবে বলে জানা গেছে।

শনিবার (১৫ আগস্ট) বেলা ২টায় নগরীর প্যারাইরচক ট্রাক টার্মিনালস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এই ঘোষণা দেয়া হয়। এতে সিলেটের বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও বিপুলসংখ্যক শ্রমিক অংশ নেন।

Manual4 Ad Code

সভায় নেতারা বলেন, ‘শ্রমিকদের পাঁচ দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় আজ রবিবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিকরা কর্মসূচি পালন করবেন।’

Manual7 Ad Code

সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী আবু সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাছুম আহমদ লস্করের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি নাজির আহমদ স্বপন, ট্রাক মালিক সমিতির সভাপতি ইফতেখার আহমদ সোহেল, সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ জুবের, ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক, ট্রাক মালিক নেতা আক্তার রশীদ চৌধুরী, মুজিবুর রহমান, কয়ছর আহমদ জালালী, শাহজাহান আহমদ, ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপদিত কাউছার আহমদ, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, সহ-সম্পাদক মাহবুব মিয়া মবু, সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মত্তছির আলী, শ্রমিক নেতা আহমদ আলী স্বপন, আব্দুল মতিন, সাইফুল আলম, মাছুম আহমদ, জুলহাস আহমদ বাদল, কামাল হোসেন, আব্দুল জলিল, আব্দুল করিম, ইলিয়াছ আহমদ, আলেক আহমদ সোহেল, জোমায়েল আহমদ জুমেল, আইন উদ্দিন, ফুল মিয়া, আফরোজ আলী, ফারুক আহমদ, সাইদুর রহমান সাইদুর, রাজু মিয়া, প্রবীণ শ্রমিক নেতা আব্দুস সালাম, ইউসুফ মিয়া ও তুলা মিয়া প্রমূখ।

শ্রমিক নেতারা বলেন, ‘ছাতক পৌরসভাসহ বিভিন্ন পৌরসভার নামে পরিবহন থেকে চাঁদাবাজি বন্ধ করতে হবে। পরিবহন শ্রমিকদের কাছ থেকে বিভিন্নভাবে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। এসব বন্ধে কার্যকর ব্যবস্থা না নিলে শ্রমিকদের ভোগান্তি কমবে না। তারা লামাকাজী এম এ খান সেতুসহ সিলেটের সব সেতু থেকে টোল আদায় বন্ধের দাবিও পুনর্ব্যক্ত করেন। সেতুর টোল পরিবহন খাতে বাড়তি ব্যয় তৈরি করছে এবং এর চাপ শেষ পর্যন্ত শ্রমিকদের ওপর পড়ছে।’

Manual6 Ad Code

সভায় মোটর সংযুক্ত ব্যাটারিচালিত ভ্যানগাড়িতে পণ্য পরিবহন বন্ধের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। শ্রমিক নেতারা বলেন, এসব যানবাহনে পণ্য পরিবহনের কারণে ট্রাক ও পিকআপ শ্রমিকরা কাজ হারাচ্ছেন এবং পরিবহন খাতে বৈষম্য তৈরি হচ্ছে। এছাড়া গাড়ির কাগজপত্র যাচাইয়ের নামে পুলিশি হয়রানি বন্ধের দাবি জানানো হয়। নিয়মিত কাগজপত্র যাচাইয়ের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণে তাদের আপত্তি নেই; তবে হয়রানি বা অযথা সময়ক্ষেপণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সভায় সংগঠনের সভাপতি আবু সরকারের বিরুদ্ধে অনলাইনে মিথ্যা ও অপপ্রচার বন্ধের দাবিও তুলে ধরা হয়। নেতারা বলেন, ব্যক্তিগত ও সাংগঠনিক বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এ ধরনের অপপ্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। সভায় কর্মবিরতি সফল করতে সিলেট-সুনামগঞ্জ ও সিলেট-ছাতক রুটের ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিকদের প্রতি জোরালো আহ্বান জানানো হয়। একই সঙ্গে কর্মবিরতি শান্তিপূর্ণভাবে বাস্তবায়নে বিভিন্ন সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়।

Manual5 Ad Code

শ্রমিক ইউনিয়ন জানিয়েছে, রবিবার ভোর ৬টা থেকে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সিলেট-সুনামগঞ্জ ও সিলেট-ছাতক রুটে ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে।

শেয়ার করুন