Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল

admin

প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ১২:১৩ অপরাহ্ণ | আপডেট: ১৫ জুন ২০২৬ | ১২:১৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সাবেক এক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. ফারুক আহমদ (৬০)।

Manual7 Ad Code

‎শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে ছড়িয়ে পড়া ওই ভিডিওটি ফেসবুকের বিভিন্ন আইডি ও গ্রুপে ব্যাপকভাবে শেয়ার হয়।

Manual8 Ad Code

ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে বসে সাবেক ইউপি সদস্য ফারুক আহমদ আয়েশী ভঙ্গিতে মাদক সেবন করছেন। এ সময় তার সঙ্গে আরও কয়েকজনকে একই প্রক্রিয়ায় অংশ নিতে দেখা যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Manual7 Ad Code

‎ভিডিওটি ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সমাজের দায়িত্বশীল ও জনপ্রতিনিধিত্ব করা ব্যক্তিরাই যদি এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন, তবে তরুণ সমাজ আরও বিপথগামী হওয়ার আশঙ্কা থাকে। তারা অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

‎এ বিষয়ে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য ফারুক আহমদের ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

‎এদিকে গোয়াইনঘাট থানা–এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে এসেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

Manual3 Ad Code

শেয়ার করুন