Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ছিনতাইয়ে বাধা দেওয়ায় রিকশা চালককে ছুরিকাঘাত, আটক ৩

admin

প্রকাশ: ১১ মে ২০২৩ | ১২:৩০ অপরাহ্ণ | আপডেট: ১১ মে ২০২৩ | ১২:৩০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ছিনতাইয়ে বাধা দেওয়ায় রিকশা চালককে ছুরিকাঘাত, আটক ৩

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে এক মহিলাকে ছিনতাইকালে বাধা দেওয়ায় রিকশা চালককে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা। ঘটনার পর জনতা ধাওয়া করে ৩ ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করে।

বুধবার (১০ মে) রাত ১০টার দিকে সিলেট নগরের শিবগঞ্জ খাঁরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

স্থানীয়রা জানান, একটি সিএনজি অটোরিকশায় (সিলেট-থ-১২-৫৭৭৬) যাত্রীবেসে ছিনতাইকারীরা এক মহিলাকে ছিনতাইয়ের চেষ্টা করে। ঘটনাটি দেখে এক রিকশা চালক এগিয়ে এসে বাধা দিতে গেলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। ঘটনাটি দেখে স্থানীয়রা সিএনজি অটোরিকশাসহ ৩ ছিনতাইকারীকে ধরে গণধোলাই দেয়।

Manual1 Ad Code

খবর পেয়ে কোতোয়ালি থানার সোবহানীঘাট ফাঁড়ি পুলিশ জনতার কবল থেকে ৩ ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে যান।

এদিকে, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত রিকশা চালককে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Manual7 Ad Code

সিলেট কোতোয়ালি মডেল থানার সোবহানীঘাট ফাঁড়ি ইনচার্জ (এসআই) শামীম আহমদ বলেন, জনতার কবল থেকে ৩ ছিনতাইকারীকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আটককৃত ছিনতাইকারীরা হলো- রিয়ান, শফিক ও সুমন।

 

Manual4 Ad Code

শেয়ার করুন