Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৬, উদ্ধার ৮১৮ পিস ট্যাপেন্টাডল

admin

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ | ১২:১৪ অপরাহ্ণ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ | ১২:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৬, উদ্ধার ৮১৮ পিস ট্যাপেন্টাডল

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৮১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৯টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Manual4 Ad Code

এসএমপি সূত্রে জানা গেছে, গত শুক্রবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, ম্যাজিস্ট্রেটের সাজাপ্রাপ্ত আসামি এবং মহানগর অধ্যাদেশে গ্রেপ্তার ব্যক্তিরা রয়েছেন।

অভিযানকালে ৮১৮ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া মাদকের সঙ্গে সংশ্লিষ্ট গ্রেপ্তার ব্যক্তিদের বিস্তারিত পরিচয় ও মাদক উদ্ধারের স্থান সম্পর্কে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

Manual6 Ad Code

অন্যদিকে, মহানগরীর বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৯টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ২৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৩১টি যানবাহন আটক করা হয়েছে।

Manual5 Ad Code

এসএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে। মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন