Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট পৌঁছাল ওয়েস্ট ইন্ডিজ দল

admin

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ০৫:০৪ অপরাহ্ণ | আপডেট: ০২ নভেম্বর ২০২৬ | ০৫:০৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট পৌঁছাল ওয়েস্ট ইন্ডিজ দল

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
ঢাকায় সিরিজের প্রথম টেস্ট জয়ের সুখস্মৃতি নিয়ে ওয়েস্ট ইন্ডিজ দল এসে পৌঁছেছে সিলেটে। সোমবার বেলা ৩টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাদের বহনকারী বিমান।
ঢাকার মিরপুর স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। চার দিনও লাগেনি স্বাগতিকদের বিপক্ষে জিততে।

সিলেটে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে ঢাকা থেকে সোমবার বেলা ৩টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ দল। বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে যায় সফরকারী দল।

Manual4 Ad Code

আগামী ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে সিরিজ বাঁচাতে মরিয়া বাংলাদেশ। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য, ঢাকার সাফল্য ধরে রেখে দেশের বাইরে আরেকটি টেস্ট জয় দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্র শেষ করা।

Manual7 Ad Code

শেয়ার করুন