Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

admin

প্রকাশ: ২৫ মে ২০২৬ | ১২:২১ অপরাহ্ণ | আপডেট: ২৫ মে ২০২৬ | ১২:২১ অপরাহ্ণ

ফলো করুন-
সৌদিতে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

Manual4 Ad Code

নিউজ ডেস্ক :
এবছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৯ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ১৮ জন এবং মদিনায় ৯ জন ইন্তেকাল করেছেন।রাজনীতি খবর

Manual5 Ad Code

পবিত্র হজের সার্বিক ব্যবস্থাপনা ও সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনায় মক্কার বাংলাদেশ হজ মিশনে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সমন্বয় সভা। সভায় জানানো হয়, এ বছর এখন পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। ২০১টি ফ্লাইটের মাধ্যমে আল্লাহর মেহমানদের এই আগমনী যাত্রা সফলভাবে সম্পন্ন হয়েছে।

Manual5 Ad Code

তবে হজের এই পুণ্যময় সফরের মাঝেই এখন পর্যন্ত ২৭ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। যার মধ্যে পুরুষ ১৮ জন এবং নারী ৯ জন। সর্বশেষ গত ২২ মে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা ৬১ বছর বয়সী মোহাম্মদ নজরুল ইসলাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মক্কায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্তেকাল করা হজযাত্রীদের মধ্যে ১৮ জন মক্কায় এবং ৯ জন মদিনায় ইন্তেকাল করেছেন।

হজ মিশনের অফিশিয়াল পরিসংখ্যান বলছে, বিগত বছরগুলোর তুলনায় এবার চিকিৎসাসেবা এবং প্রযুক্তির ব্যবহার বাড়ায় হাজিদের মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমেছে।ক্রিকেট খবর

Manual8 Ad Code

২০২৫ সালে মৃত্যুর সংখ্যা ছিল ৪৮ জন। ২০২৪ সালে বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে মৃত্যু বরণ করেন ৬৫ জন। ২০২৩ সালে যেখানে রেকর্ড ১ লাখ২২ হাজারের বেশি হাজির মধ্যে ১২১ জন ইন্তেকাল করেছিলেন, সেখানে এবার কোটা কম হওয়া সত্ত্বেও সেবার মান বাড়ায় মৃত্যুর সংখ্যা অনেক কম।

তারও আগে ২০১৯ সালে যেখানে মৃত্যু হয়েছিল ১১৭ জনের। ​হজ মিশনের স্বয়ংক্রিয় ব্যবস্থা থেকে এবার এ পর্যন্ত ৪৭ হাজার ৪৭টি চিকিৎসা ব্যবস্থাপত্র দেয়া হয়েছে এবং আইটি হেল্পডেস্কের মাধ্যমে প্রায় ২১ হাজার ৪৩৪টি ডিজিটাল সেবা নিশ্চিত করা হয়েছে, যা হাজিদের দ্রুত সুস্থতায় বড় ভূমিকা রাখছে।

Manual5 Ad Code

শেয়ার করুন