Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে হবিগঞ্জের জেলা পরিষদের প্রশাসক আ ট ক

admin

প্রকাশ: ১৮ মে ২০২৬ | ১১:১৬ পূর্বাহ্ণ | আপডেট: ১৮ মে ২০২৬ | ১১:১৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
সৌদি আরবে হবিগঞ্জের জেলা পরিষদের প্রশাসক আ ট ক

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
কাগজপত্র সংক্রান্ত জটিলতায় সৌদি আরবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা আহমেদ আলী মুকিব। তিনি বর্তমানে সে দেশের সরকারি হেফাজতে রয়েছেন।

Manual6 Ad Code

আহমেদ আলী মুকিবের অবস্থান শনাক্ত ও দ্রুত মুক্তির লক্ষ্যে বাংলাদেশ সরকার কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। রিয়াদ ও জেদ্দাভিত্তিক দায়িত্বশীল কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের সঙ্গে যোগাযোগের জন্য বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট থেকে কনস্যুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে।

Manual7 Ad Code

তবে এখন পর্যন্ত সৌদি সরকারের পক্ষ থেকে আটক আহমেদ আলীর অবস্থান বা বর্তমান পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

Manual2 Ad Code

শেয়ার করুন