Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইনফান্তিনোকে মামলা করার ও নথি নষ্ট না করার হুমকি উয়েফার

admin

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ | ১১:৫২ পূর্বাহ্ণ | আপডেট: ০৩ আগস্ট ২০২৬ | ১১:৫২ পূর্বাহ্ণ

ফলো করুন-
ইনফান্তিনোকে মামলা করার ও নথি নষ্ট না করার হুমকি উয়েফার

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক:
বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপসহ সব টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব বিক্রি করার সিদ্ধান্তে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছিল ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা)।

Manual2 Ad Code

ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেয়ার্ডের ভাই জোশ কুশনারের নেতৃত্বাধীন গ্রুপের কাছে বিশ্বকাপ স্বত্বের শেয়ার বিক্রির বিতর্কিত প্রস্তাব দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত ফুটবল বিশ্বের তীব্র বিরোধিতার মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন ইনফান্তিনো। পরিকল্পনা বাতিল করলেও ইতালিয়ান-সুইস প্রশাসকের ওপর আস্থা হারানোর ঘোষণা দিয়েছে উয়েফা।

Manual7 Ad Code

ইউরোপিয়ান ফুটবলের পরিচালন সংস্থা বৃহস্পতিবার ঘোষণা দেয়, ফিফা এই পরিকল্পনা বাতিল না করলে তাদের ৫৫ সদস্য দেশ বিশ্বকাপ বয়কট করবে। আর এবার দ্য টেলিগ্রাফ-এর প্রতিবেদনে উঠে এলো, শুক্রবার ইনফান্তিনোর কাছে পাঠানো চিঠিতে ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ নামের প্রকল্পের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকি দিয়েছিল।

ওই খবরে আরও বলা হয়েছে, উয়েফা কুশনার, গ্রেগ মাফেই, জেপি মরগান ও ওপেন ইকোনমিক্সের কাছেও চিঠি লিখেছে উয়েফা। তারা এই পরিকল্পনা নিয়ে ‘আইনি পদক্ষেপ, সালিশি এবং নিয়ন্ত্রক সংস্থার কাছে অভিযোগ জানানোর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছিল।’

Manual2 Ad Code

দ্য টেলিগ্রাফ-এর প্রতিবেদন অনুযায়ী ইনফান্তিনোকে পাঠানো চিঠিতে লেখা হয়েছে, ‘উয়েফা আনুষ্ঠানিকভাবে ফিফা ফুটবল এন্টারপ্রাইজের পরিকল্পনা নিয়ে আইনি পদক্ষেপ, সালিশি এবং নিয়ন্ত্রক সংস্থার বিরুদ্ধে অভিযোগ সক্রিয়ভাবে বিবেচনা করছে।’

সেখানে আরও বলা হয়েছে, ‘এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা সকল নথি এবং ইলেক্ট্রনিকভাবে সংরক্ষিত তথ্য, যেগুলো আপনার বা ফিফার দখলে, হেফাজতে বা নিয়ন্ত্রণে রয়েছে, তা শনাক্ত ও সংরক্ষণ করার জন্য আপনাকে ও ফিফাকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।’

উয়েফা ফিফাকে আরও সতর্ক করে বলেছে যে, তাদের চিঠির পর “প্রাসঙ্গিক উপকরণের যেকোনো ধ্বংস, মুছে ফেলা, পরিবর্তন, গোপন করা বা হারিয়ে যাওয়া’ প্রমাণ নষ্ট করার শামিল হতে পারে।”

চিঠিতে উল্লেখ করা পদক্ষেপগুলো না নিলে আরও ব্যবস্থা নেওয়ার কথা বলেছে ইউরোপের শীর্ষ ফুটবল সংস্থা। ইনফান্তিনো ছাড়াও ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্টের প্রধান আর্সেন ভেঙ্গার, সেক্রেটারি জেনারেল মাত্তিয়াস গ্রাফস্ট্রুম ও ফিফা চিফ অপারেটিং অফিসার কেভিন লামরের দখলে থাকা সব ধরনের উপকরণও সংরক্ষিত রাখতে নির্দেশ দিতে ফিফাকে বলেছে উয়েফা।

Manual2 Ad Code

শেয়ার করুন