Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ইলিয়াসপত্নীর জনসভায় যাওয়ার পথে বিএনপি নেতার মৃত্যু

admin

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬ | ১২:০৭ পূর্বাহ্ণ | আপডেট: ০৫ মার্চ ২০২৬ | ১২:০৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
ইলিয়াসপত্নীর জনসভায় যাওয়ার পথে বিএনপি নেতার মৃত্যু

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual3 Ad Code

সিলেটের বিশ্বনাথে ধানের শীষের শেষ জনসভায় যাওয়ার পথে বিএনপির এক নেতার মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানা গেছে। মৃত সুহেল আহমদ চৌধুরী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক দুই বারের চেয়ারম্যান।

Manual2 Ad Code

সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে পৌরসভার নতুন বাজারস্থ ধানের শীষের প্রার্থী নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনার শেষ জনসভায় যোগদান করতে রওনা দেন। সভাস্থলের কাছাকাছি যাওয়া মাত্রই তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে মাটিতে লুঠিয়ে পড়লে নেতাকর্মীরা তাকে দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

সুহেল আহমদ চৌধুরীর প্রতিবেশী মোহাম্মদ আলী শিপন ও সদর ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। তার মৃত্যুতে নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Manual5 Ad Code

শেয়ার করুন