Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

থানকুনি পাতা কুড়াতে গিয়ে পাওয়া গেল মানব কঙ্কাল

admin

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬ | ১২:০৯ পূর্বাহ্ণ | আপডেট: ০৫ মার্চ ২০২৬ | ১২:০৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
থানকুনি পাতা কুড়াতে গিয়ে পাওয়া গেল মানব কঙ্কাল

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

সিলেটের বিশ্বনাথে থানকুনি পাতা কুড়াতে গিয়ে ভূমিতে পাওয়া গেলো অজ্ঞাত মানবদেহের খণ্ডিত কঙ্কাল। সোমবার বিকালে একজন দিনমজুর থানকুনি পাতা কুড়াতে গিয়ে কঙ্কালটি দেখতে পান।খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে পৌরসভার ৩নং ওয়ার্ডের নুরুল ইসলাম ফিলিং স্টেশনের বিপরীতে একটি জঙ্গলের পাশে একটি ভূমি থেকে এ কঙ্কালটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ।এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে কঙ্কাল উদ্ধারকারী এসআই সুমন জানান। তিনি বলেন, একজন দিনমজুর থানকুনি পাতা কুড়াতে গিয়ে এই খণ্ডিত কঙ্কাল দেখতে পান। পরে তিনি আমাদের খবর দিলে আমরা কঙ্কাল উদ্ধার করি।

Manual8 Ad Code

শেয়ার করুন