Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

উড্ডয়নের পর খুলে পড়ল বাংলাদেশ বিমানের চাকা, বিমানবন্দরে জরুরি অবতরণ

admin

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ০৪:২৯ অপরাহ্ণ | আপডেট: ১০ অক্টোবর ২০২৬ | ০৪:২৯ অপরাহ্ণ

ফলো করুন-
উড্ডয়নের পর খুলে পড়ল বাংলাদেশ বিমানের চাকা, বিমানবন্দরে জরুরি অবতরণ

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের চাকা উড্ডয়নের পর বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ ঘটনায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি। নিরাপত্তার স্বার্থে প্রায় আধা ঘণ্টা বন্ধ রাখা হয় বিমানবন্দরের রানওয়ে। তবে উড়োজাহাজের সব যাত্রী ও ক্রু নিরাপদ রয়েছেন।

Manual7 Ad Code

শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রানওয়েতে সব ধরনের উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ বন্ধ ছিল।
বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৪৩৬-এর উড়োজাহাজটির রেজিস্ট্রেশন নম্বর এস২-একেই। উড্ডয়নের পরপরই একটি চাকা বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি বুঝতে পেরে পাইলট ঢাকার টাওয়ারে জরুরি বার্তা পাঠান।

Manual4 Ad Code

জরুরি অবতরণের আগে উড়োজাহাজটির ওজন কমাতে জ্বালানি হ্রাসের জন্য পাইলটকে আকাশে কয়েকবার চক্কর দিতে হয়। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, এ সময় উড়োজাহাজটি টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার এলাকার আকাশে কয়েকবার চক্কর দেয়। তখন এটি প্রায় ৬ হাজার ১০০ ফুট উচ্চতায় ঘণ্টায় ১৮৮ নট গতিতে উড়ছিল।

Manual7 Ad Code

এদিকে জরুরি অবতরণের প্রস্তুতি হিসেবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে সাময়িকভাবে ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়। এ সময় ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় উদ্ধার ও জরুরি সেবার দল প্রস্তুত রাখা হয়।
পরে পাইলট উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করান। বিমান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ ঘটনায় কোনো যাত্রী বা ক্রু আহত হননি।

শেয়ার করুন