Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার সিলেটে নামছে আরেকটি বিদেশি বিমান

admin

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ১০:৫৩ পূর্বাহ্ণ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ১০:৫৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
এবার সিলেটে নামছে আরেকটি বিদেশি বিমান

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
এবার সিলেট থেকে ডানা মেলতে যাচ্ছে আরেকটি বিদেশি এয়ারলাইন্সের উড়োজাহাজ। সিলেট-ইস্তাম্বুল রুটে চলবে যাত্রীসেবা দিবে এয়ারলাইন্সটি। খুব শিগগিরই এই রুটে তুরস্কের জনপ্রিয় ‘টার্কিশ এয়ারলাইন্স’ এর ফ্লাইট পরিচালনার সুসংবাদটি দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবীর।
সিলেট নগরের একটি হোটেলের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

Manual2 Ad Code

হুমায়ুন কবির বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল সম্প্রসারণের কাজ শিগগিরই শুরু হবে। একই সঙ্গে ওসমানী বিমানবন্দরকে আরও কয়েকটি আন্তর্জাতিক রুটের সাথে যুক্ত করার চেষ্টা চলছে। এর অংশ হিসেবে টার্কিশ এয়ারলাইনসের সঙ্গে আলোচনা করে সিলেট থেকে ইস্তাম্বুলে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হবে।

নতুন এই রুট চালু হলে সিলেটের প্রবাসীদের আন্তর্জাতিক যাতায়াত আরও সহজ হবে। ইস্তাম্বুলকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে তারা ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ পাবেন যাত্রীরা।

Manual4 Ad Code

এর আগে দীর্ঘ আট বছর পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করেছে একটি বিদেশি এয়ারলাইন্স। ১ সেপ্টেম্বর থেকে ওমানভিত্তিক সালামএয়ার সিলেট-মাস্কাট রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। এর মধ্যেই ইস্তাম্বুল রুট চালুর এ ঘোষণা এল।

Manual5 Ad Code

শেয়ার করুন