Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ওসাসুনার কাছে রিয়ালের হার, লীগে শীর্ষে উঠার সুযোগ বার্সার

admin

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:০৯ অপরাহ্ণ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:০৯ অপরাহ্ণ

ফলো করুন-
ওসাসুনার কাছে রিয়ালের হার, লীগে শীর্ষে উঠার সুযোগ বার্সার

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক:
রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে লা লিগার শিরোপা দৌড়ে নতুন সমীকরণ তৈরি করেছে ওসাসুনা। আবেগঘন সপ্তাহ শেষে গোল পেলেও দলের হার ঠেকাতে পারেননি ভিনিসিয়ুস জুনিয়র। ফলে শিরোপা লড়াইয়ে এগিয়ে যাওয়ার সুযোগ পেল বার্সেলোনা।

Manual3 Ad Code

ম্যাচে জিতলে পাঁচ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল রিয়ালের। কিন্তু প্রথমার্ধে আন্তে বুদিমির–এর পেনাল্টি এবং শেষ দিকে রাউল গার্সিয়ার গোলে হার মেনে নিতে হয় আলভারো আরবেলোয়ার দলকে। কোচ হিসেবে টানা ছয় ম্যাচ অপরাজিত থাকার পর এটিই তার প্রথম লিগ হার।

Manual2 Ad Code

চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে ম্যাচে বর্ণবাদী আচরণের অভিযোগ তোলার কয়েক দিন পর এই ম্যাচে ৭৩ মিনিটে সমতা ফেরান ভিনিসিয়ুস। তবে প্রথমার্ধে তিনি ছিলেন নিষ্প্রভ এবং রিয়ালও ভাগ্যবান ছিল একাধিক গোল না খাওয়ায়।

Manual5 Ad Code

গোলরক্ষক থিবো কুর্তোয়া বুদিমিরের কাছ থেকে দুর্দান্ত এক হাতে বল ঠেকান, পরে ক্রোয়েশিয়ান ফরোয়ার্ডের হেড পোস্টে লাগে। প্রথমে ডাইভের জন্য বুদিমিরকে হলুদ কার্ড দিলেও ভিএআর দেখে পেনাল্টি দেন রেফারি আলেহান্দ্রো কিন্তেরো গনসালেস এবং স্পটকিক থেকে গোল করেন বুদিমির।

৬৪ মিনিটে বদলি হিসেবে নামা ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড ম্যাচের গতি পাল্টে দেন। তার পাস থেকেই সুযোগ তৈরি হলেও প্রথমবার গোল পাননি ভিনিসিয়ুস। পরে ফেদেরিকো ভালভার্দের নিচু ক্রস থেকে গোল করে সমতা আনেন তিনি। এটি প্রায় পাঁচ মাস পর তার প্রথম অ্যাওয়ে লিগ গোল।

এরপর কিলিয়ান এমবাপের গোল অফসাইডে বাতিল হয়। যোগ করা সময়ে গার্সিয়ার দারুণ গোল ভিএআর দেখে বৈধ ঘোষণা করলে জয় নিশ্চিত হয় ওসাসুনার।

Manual4 Ad Code

২০১১ সালের পর প্রথমবার লিগে রিয়ালকে হারিয়ে পয়েন্ট টেবিলের নবম স্থানে উঠেছে পাম্পলোনার ক্লাবটি। এক ম্যাচ বেশি খেলেও দুই পয়েন্টে এগিয়ে আছে রিয়াল। তবে রোববার লেভান্তের বিপক্ষে জিতলে শীর্ষে উঠে যাবে কোচ হানসি ফ্লিকর বার্সেলোনা।

শেয়ার করুন