Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কাজে ফিরলেও ধোঁয়াশায় এনটিসির শ্রমিকেরা

admin

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪ | ০৬:১১ অপরাহ্ণ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ | ০৬:১১ অপরাহ্ণ

ফলো করুন-
কাজে ফিরলেও ধোঁয়াশায় এনটিসির শ্রমিকেরা

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
দুই সপ্তাহের বকেয়া মজুরি পাওয়ার পর গত ৯ ডিসেম্বর থেকে কাজে ফিরেন ন্যাশনাল টি কোম্পানি-এনটিসির সবকটি বাগানের শ্রমিকেরা। তবে এখনও বকেয়া রয়েছে ৪ দুই সপ্তাহের মজুরি। মেলেনি প্রভিডেন্ট ফান্ডের বকেয়া চাঁদাও। যার ফলে ধোঁয়াশায় রয়েছেন এনটিসির হাজারও শ্রমিক। বাগান কর্তৃপক্ষ বলছে, বিষয়গুলো নিয়ে কাজ করছেন তারা।

Manual4 Ad Code

এর আগে চা শ্রমিকরা মজুরি না পেয়ে এক মাসেরও বেশি সময় কর্মবিরতি পালন করেন তার। এর ফলে এ বাগানগুলো অচল হয়ে পড়ে। স্থবির হয়ে পড়ে এনটিসির মালিকানাধীন সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের ১২টি বাগান।

লাক্কাতুরা চা বাগানের পঞ্চায়েত কমিটির কোষাধ্যক্ষ বিপন গোয়ালা জানান, দুই সপ্তাহের বকেয়া মজুরি পাওয়ার পর শ্রমিকরা কাজে ফিরেন। তবে এখনো বকেয়া রয়েছে ৪ দুই সপ্তাহের মজুরি। এছাড়া প্রভিডেন্ট ফান্ডের বকেয়া চাঁদা কবে পাবো সেটা বলা হয়নি। দৈনিক মজুরি ৮ টাকা ৫০ পয়সা বাড়িয়ে ১৭৮ টাকা ৫০ পয়সা করা হয়েছে এটি বাতিল করে দৈনিক নগদ মজুরি ৫০০ টাকা নির্ধারণ করার বিষয়েও কিছু বলা হয়নি। কর্তৃপক্ষ বলছে, তাদের কাছে যে টাকা আছে তা দিয়ে আগামী ৫ মাসের বেতন দেওয়া যাবে। আগামী মার্চে সকল বকেয়া পরিষদ করে বলে জানিয়েছেন তারা। তবে তাদের কথা আমাদের বিশ্বাস হয় না।

Manual6 Ad Code

ন্যাশনাল টি কোম্পানি লক্কাতুরা ম্যানেজার আক্তার শহীদ বলেন, শ্রমিকরা কাজে ফিরেছেন। তবে তাদের বকেয়া রয়েছে ৪ দুই সপ্তাহের মজুরি। এগুলো কিভাবে পরিষদ করা যায় সে জন্য মৌলভীবাজারে মিটিং করা হয়েছে। এনটিসির এমডি কে অবহিত করা হয়েছে। আশা করা যাচ্ছে শিঘ্রই এগুলো পরিষদ করা হবে।

Manual7 Ad Code

শেয়ার করুন