Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

‘কানাডায় শাহজালাল বিশ্ববিদ্যালয় অ্যালামনাইদের ব্যাডমিন্টন কার্নিভাল SUSTians Smash Clash Tournament 2025–এ নিবন্ধন শুরু

admin

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫ | ০১:৩৬ অপরাহ্ণ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ | ০১:৫৫ অপরাহ্ণ

ফলো করুন-
‘কানাডায় শাহজালাল বিশ্ববিদ্যালয় অ্যালামনাইদের ব্যাডমিন্টন কার্নিভাল SUSTians Smash Clash Tournament 2025–এ নিবন্ধন শুরু

Manual3 Ad Code

ফুজেল আহমদ: কানাডা থেকে:

কানাডা বসবাসরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে একতা, বন্ধুত্ব এবং সুস্থ বিনোদনের বার্তা ছড়িয়ে দিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে “SUSTians Smash Clash Badminton Tournament 2025”।

আয়োজক কমিটি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন — টুর্নামেন্টের নিবন্ধন এখন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

Manual4 Ad Code

আউটডোর ইভেন্টগুলো সীমিত হয়ে আসলে ও এই উন্টারে ইনডোর ইভেন্ট এর মাধ্যমে সাস্ট অ্যালামনাইদের অংশগ্রহণে শাটলারদের দুর্দান্ত ক্রীড়ানৈপুন্যে ইনডোর ফিল্ড পরিণত হবে এক মিলনমেলায়।

সাবেক সাস্টিয়ানদের এটি প্রথম আয়োজন, তাই সবার মধ্যেই রয়েছে বাড়তি উৎসাহ, প্রত্যাশা এবং অংশগ্রহণের উচ্ছ্বাস।

শুধু খেলাধুলাই নয়, প্রবাসী অ্যালামনাইদের পারস্পরিক যোগাযোগ, নেটওয়ার্কিং এবং কমিউনিটি স্পিরিটকে আরও এক ধাপ এগিয়ে নিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সবাই।

Manual8 Ad Code

এবারের টুর্নামেন্ট শুধুমাত্র ডাবলস ক্যাটেগরিতে অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানিয়েছেন, “এই প্রতিযোগিতা মূলত বন্ধুত্বপূর্ণ, তাই নতুন বা অভিজ্ঞ—সবাই অংশ নিতে পারবেন।”
তবে দলসংখ্যা সীমিত হওয়ায় যারা আগেই নিবন্ধন করবেন তারাই অগ্রাধিকার পাবেন।

আয়োজক কমিটির সদস্যরা বলেন, “আমরা চাই সবাই মিলে একটি আনন্দঘন দিন কাটুক। প্রতিযোগিতা থাকবে, তবে তার চেয়েও বড় হলো রিইউনিয়ন , হাসি-আনন্দ এবং একসঙ্গে সময় কাটানোর সুযোগ।”

টুর্নামেন্টের তারিখ ও স্থান:

২৭ ডিসেম্বর ২০২৫, শনিবার।
সময়: সকাল ১১টা থেকে সারাদিন।

Manual1 Ad Code

স্থান: ২০০ Hymus Rd, Scarborough, ON M1L 2E1।

যোগাযোগ : ৬৪৭-৫৭০-০৩৪৬, ৬৪৭-৬০৭-০২০৩

Manual8 Ad Code

বার্তা প্রেরক : আব্দুল হালিম। টরেন্টো।
‘

শেয়ার করুন