Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কোপা আমেরিকা : ফাইনালে বিশৃঙ্খলার দায় যাদের দিলো কনমেবল, কলম্বিয়ান কর্মকর্তা আটক

admin

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪ | ১২:৫১ অপরাহ্ণ | আপডেট: ১৬ জুলাই ২০২৪ | ১২:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
কোপা আমেরিকা : ফাইনালে বিশৃঙ্খলার দায় যাদের দিলো কনমেবল, কলম্বিয়ান কর্মকর্তা আটক

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক:
রোমাঞ্চকর একই লড়াই দিয়ে পর্দা নামলো কোপা আমেরিকার ৪৮তম আসরের। যেখানে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে রেকর্ড সর্বোচ্চ ১৬তম কোপা জিতেছে আর্জেন্টিনা। তবে ম্যাচটির শুরুটা সুখকর ছিল না। কলম্বিয়ার উগ্র সমর্থকদের হুড়োহুড়ি এবং টিকিট ছাড়াই স্টেডিয়ামে ঢোকার প্রচেষ্টায় তৈরি হয় চরম বিশৃঙ্খলা। যার কারণে ফাইনাল ম্যাচ মাঠে গড়ায় নির্ধারিত সময়েরও প্রায় দেড়ঘণ্টা পরে। এ ঘটনার জেরে কলম্বিয়া ফুটবল ফেডারেশনের সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, এ ধরনের মেগা টুর্নামেন্টে খেলোয়াড় ও দর্শকদের মাঝে আতঙ্ক তৈরি করা পরিস্থিতি নিয়ে নিজেদের বক্তব্য জানিয়েছে লাতিন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। এ ঘটনায় দুঃখপ্রকাশের পাশাপাশি ফাইনালের ভেন্যু মায়ামির হার্ডরক স্টেডিয়াম কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সমালোচনা করা হয়েছে।

Manual5 Ad Code

বিবৃতিতে কনমেবল বলছে, ‘সবাই ইতোমধ্যে জানেন মায়ামিতে অনুষ্ঠিত ফাইনালে দর্শকরা (একটি অংশ) টিকিট ছাড়াই স্টেডিয়ামে প্রবেশ করতে চাওয়া নিয়ে ম্যাচ শুরু হয় দেরিতে। এর আগে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশে দেরি এবং পরিস্থিতি বিচারে গেইটও বন্ধ করা হয়েছিল। এ নিয়ে কনমেবল হার্ডরক স্টেডিয়াম কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেছিল, তবে নিরাপত্তা নিয়ে তাদের সঙ্গে যে চুক্তিভিত্তিক দায়িত্ব ছিল সেটি ঠিকভাবে অনুসরণ করা হয়নি।’

Manual3 Ad Code

একইসঙ্গে স্টেডিয়ামে নিরাপত্তা ব্যবস্থার ওপর যেভাবে জোর দেওয়া হয়েছিল সেটিও দেখা যায়নি বলে হতাশ কনমেবল। সংস্থাটি বলছে, এ ধরনের ইভেন্টে নিরাপত্তার মাত্রা কেমন হওয়া উচিৎ তা নিয়ে আমরা আগেই নিদের্শনা দিয়েছিলাম। কিন্তু তারা বিষয়টি আমলেই নেয়নি। উদ্ভুত পরিস্থিতিতে শিশু ও নারীসহ দর্শকদের মাঝে সৃষ্ট আতঙ্কের জন্যও দুঃখপ্রকাশ করেছে দক্ষিণ আমেরিকান ফুটবলের অভিভাবক সংস্থা কনমেবল।

এদিকে, আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ম্যাচের আগের মতো পরবর্তীতেও অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ঘটেছে। স্টেডিয়াম কর্তৃপক্ষের সঙ্গে বিবাদের জেরে কলম্বিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি র‌্যামন জেসুরুম ও তার সন্তানকে আটক করেছে ফ্লোরিডা পুলিশ। ততক্ষণে ম্যাচ শেষ হয়ে গেছে এবং পুরস্কার বিতরণীর জন্য সবাই অপেক্ষা করছিল। ঠিক তখনই ভেন্যু কর্তৃপক্ষের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতির পর জেসুরুমকে আট করা হয়, যে কারণে তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও অংশ নিতে পারেননি।

Manual3 Ad Code

একটি ভিডিওতে দেখা যায়, কলম্বিয়া ফেডারেশনের সভাপতি ও তার সন্তানকে পুলিশ কর্মকর্তার মুখোমুখি দাঁড়িয়ে চিৎকার করে কথা বলতে দেখা যায়। ধারণা করা হচ্ছে তাদের আজ আদালতে তোলা হবে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা কিংবা জামিনের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে।

উল্লেখ্য, গতকাল ম্যাচ শুরুর আগে নির্ধারিত সময়ে গেট খুলে দেওয়ার পর স্টেডিয়ামে উচ্ছৃঙ্খল কলম্বিয়ান ভক্তদের তোপের মুখে পড়ে মায়ামির হার্ডরক স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা। কলম্বিয়ান অধ্যুষিত সেই অঞ্চলের অনেকেই ফাইনালের ভেন্যুতে প্রবেশের চেষ্টা চালান। ফলে তৈরি হয় এক বিশৃঙ্খল পরিবেশের। স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা বাধ্য হন টিকিটবিহীন কলম্বিয়ান ভক্তদের ওপর চড়াও হতে। অবশ্য পুরোপুরি প্রটোকল মানতে পারেননি হার্ডরক স্টেডিয়ামের নিরাপত্তায় থাকা পুলিশ। ফলে কলম্বিয়ান ভক্তদের অনেকেই ঢুকে পড়েছেন বিনা টিকিটে।

পুরো বিষয়টি নিয়েই সেখানে জটিল পরিস্থিতি তৈরি হয়। অর্থাৎ ফাইনালকে কেন্দ্র করে বাড়তি ব্যবস্থা নিয়েও বিতর্ক এড়াতে পারেনি কনমেবল। চরম বিপাকের মাঝে পড়ে আয়োজকরা তাৎক্ষণিকভাবে স্টেডিয়ামের গেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর হার্ড রক স্টেডিয়ামে ফাইনাল পিছিয়ে দেয়া হয় আধঘণ্টার জন্য। কিন্তু তাতেও অবস্থা স্বাভাবিক না হওয়ায় খেলা মাঠে গড়ায় প্রায় দেড়ঘণ্টা পর।

Manual4 Ad Code

শেয়ার করুন