Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

খেজুর পাবেন যারা

admin

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬ | ০৮:৪২ অপরাহ্ণ | আপডেট: ১৩ মার্চ ২০২৬ | ০৮:৪২ অপরাহ্ণ

ফলো করুন-
খেজুর পাবেন যারা

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual6 Ad Code

সুনামগঞ্জের দিরাই উপজেলায় জেলা প্রশাসনের বরাদ্দকৃত খেজুর বিভিন্ন মাদ্রাসা ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।

Manual4 Ad Code

জানা যায়, গত ৮ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জ থেকে দিরাই উপজেলার জন্য ১৭ কার্টন খেজুর (প্রতি কার্টনে ৮ কেজি করে মোট ১৩৬ কেজি) বরাদ্দ দেওয়া হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১১ মার্চ এসব খেজুর জেলা থেকে সংগ্রহ করে আনা হয়।

পরবর্তীতে ১২ মার্চ থেকে উপজেলার বাংলাদেশ ফিমেইল একাডেমিসহ মোট ২৮টি মাদ্রাসা, হিজড়া সম্প্রদায় এবং ৪ জন অসহায় মানুষের মধ্যে এসব খেজুর বিতরণ করা হয়েছে।

Manual2 Ad Code

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, খেজুর বিতরণ সংক্রান্ত যাবতীয় তথ্য উপজেলা প্রশাসন থেকে যে কোনো নাগরিক জানতে পারবেন। এ বিষয়ে বিভ্রান্তিকর কোনো তথ্য বা গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন