Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ফেনসিডিলসহ নারী আটক

admin

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৫:২৭ অপরাহ্ণ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৫:২৭ অপরাহ্ণ

ফলো করুন-
গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ফেনসিডিলসহ নারী আটক

Manual7 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজার ২০৫ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এ সময় কুটিনা বেগম (৪০) নামে এক নারীকে আটক করা হয়েছে।

‎রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের পাতনী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক কুটিনা বেগম পাতনী গ্রামের তেরা মিয়ার স্ত্রী।

‎পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুকের দিকনির্দেশনায় সেকেন্ড অফিসার তানভীর ফয়েজ, এসআই সুবিনয়, এএসআই অনুপম, এএসআই লোকমানসহ সঙ্গীয় ফোর্সদের নিয়ে, পাতনী গ্রামের বাসিন্দা কুটিনা বেগমের বাড়িতে অভিযান চালায়।

Manual7 Ad Code

‎অভিযানের সময় বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজার ২০৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই কুটিনা বেগমকে আটক করা হয়।

‎গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও মাদকের বিস্তার রোধে তাদের কঠোর ও কড়াকড়ি অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Manual8 Ad Code

শেয়ার করুন