Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব কানাডার ব্যতিক্রমী উদ্যোগ

admin

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ | ০৮:৫১ অপরাহ্ণ | আপডেট: ০৩ মার্চ ২০২৬ | ০৮:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব কানাডার ব্যতিক্রমী উদ্যোগ

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual4 Ad Code

সুরমা ও কুশিয়ারা তীরবর্তী ছোট পাহাড়, সমতল এবং হাওরসমৃদ্ধ এলাকা নিয়ে গঠিত গোলাপগঞ্জ উপজেলা। এই উপজেলার প্রবাসীরা এলাকার আর্তসামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রেখে চলছেন।

Manual6 Ad Code

‘নিজে বাঁচুন অন্যকে বাঁচতে সাহায্য করুন’ এই স্লোগানকে সামনে নিয়ে আর্থমানবতায় এগিয়ে চলছে গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব কানাডা। প্রতি বছরেরন্যায় এবারও পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশে অবস্থানরত গোলাপগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও একট পৌরসভার ৩২৫টি  পরিবারের মাঝে নগদ অর্থ সাহায্য প্রদান করার উদ্যাগ নেওয়া হয়েছে।

রবিবার (১ মার্চ)  কানাডার ডেনফোর্থ রোডের একটি রেষ্টুরেন্ট এ উপলক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে এসব কথা জানান গোলাপগঞ্জ  ফাউন্ডেশন অব  কানাডার নেতৃবৃন্দ।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, এই সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকে এধরনের মানব সেবামুলক কার্যক্রম করে আসছে।ইতিমধ্যেই গোলাপগঞ্জ ফাউন্ডেশনের অব কানাডার উদ্যাগে প্রবাসী বাংলাদেশিদের কাছ নগদ অর্থ সংগ্রহ করা হয়েছে এবং তা আমাদের নিজেদের প্রতিনিধির মাধ্যমে সুষম বন্টনেরও উদ্যাগ নেয়া হয়েছে।

Manual1 Ad Code

তারা আরো বলেন, ‘সেবামূলক এই কর্মসূচিতে ইতিমধ্যেই কানাডা প্রবাসীদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। আশা করি ভবিষৎতেও সবাই এই ধরনের কর্মসূচিতে অংশ নেবেন। আমাদের উদ্দেশ্য এলাকার মানুষের জন্য  কিছুটা হলেও মানবসেবায় এগিয়ে আসা।’

Manual7 Ad Code

গোলাপগঞ্জ  ফাউন্ডেশনের অব  কানাডার শুধু এই কর্মসূচিই নয়, প্রবাসীদের মাধ্যমে গোলাপগঞ্জে নিয়মিত সেবা এবং বিভিন্ন জনহিতকর কাজে অংশগ্রহণ করে থাকে। নেতৃবৃন্দ কানাডায় অবস্থানরত গোলাপগঞ্জবাসীসহ সকল প্রবাসীদেরকে  ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।

 

শেয়ার করুন