Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ইংল্যান্ড

admin

প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ০১:৪৫ অপরাহ্ণ | আপডেট: ২৮ জুন ২০২৬ | ০১:৪৫ অপরাহ্ণ

ফলো করুন-
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ইংল্যান্ড

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক :
বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পানামাকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ ‘এল’-এর চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে ইংল্যান্ড। প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ফুটবল খেলেই জয় তুলে নেয় টমাস টুখেলের দল।
গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগেই শেষ ৩২ নিশ্চিত ছিল ইংল্যান্ডের। তবে লক্ষ্য ছিল গ্রুপসেরা হয়ে পরের রাউন্ডে যাওয়া।

Manual7 Ad Code

রক্ষণাত্মক কৌশল নিয়ে মাঠে নামা পানামা প্রথমার্ধে ইংল্যান্ডকে আটকে রাখলেও শেষ পর্যন্ত পারেনি জুড বেলিংহ্যাম ও হ্যারি কেইনদের থামাতে।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালায় ইংল্যান্ড। ৮ মিনিটে মার্কাস রাশফোর্ডের জোরালো শট দুর্দান্ত সেভ করেন পানামার গোলরক্ষক মসকেরা। এরপর বুকায়ো সাকা, বেলিংহ্যাম ও রাশফোর্ড একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি ‘থ্রি লায়ন্স’রা।

প্রথমার্ধের যোগ করা সময়ে হ্যারি কেইনকে ফাউল করলে বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পায় ইংল্যান্ড। তবে রাশফোর্ডের বাঁকানো শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

Manual5 Ad Code

বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ইংল্যান্ড।

৫২ মিনিটে নিশ্চিত সুযোগ নষ্ট করেন হ্যারি কেইন। তবে ৬২ মিনিটে ডেডলক ভাঙেন জুড বেলিংহ্যাম। বুকায়ো সাকার কর্নার থেকে আসা বল সাইড ভলিতে জালে জড়ান রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার।
গোল হজমের পর সমতায় ফেরার সুযোগ পেয়েছিল পানামা। কিন্তু হোসে লুইস রদ্রিগেজের দল সুযোগ কাজে লাগাতে পারেনি।

Manual6 Ad Code

এরপর ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেইন। বেলিংহ্যামের নিখুঁত ক্রস থেকে হেডে গোল করেন ইংল্যান্ড অধিনায়ক। এই গোলের মধ্য দিয়েই নতুন ইতিহাস গড়েন তিনি। বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলদাতা এখন কেইন। তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১১-তে, পেছনে ফেলেছেন কিংবদন্তি গ্যারি লিনেকারকে।

Manual3 Ad Code

শুধু গোলই নয়, বেলিংহ্যামও গড়েছেন রেকর্ড। ২২ বছর ৩৬৩ দিন বয়সে বিশ্বকাপ ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ ফুটবলার হয়েছেন তিনি।

এই জয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হিসেবে শেষ ৩২-এ উঠেছে ইংল্যান্ড। অন্যদিকে টানা তিন ম্যাচ হেরে কোনো পয়েন্ট ছাড়াই বিশ্বকাপ শেষ করেছে পানামা। গত ১৬ বছরের মধ্যে বিশ্বকাপে গোল করতে ব্যর্থ হওয়া প্রথম দলও এখন তারাই।

গ্রুপের অন্য ম্যাচে ঘানাকে ২-১ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে ক্রোয়েশিয়া। আর হারলেও ৪ পয়েন্ট নিয়ে সেরা তৃতীয় দল হিসেবে নকআউটে জায়গা করে নিয়েছে ঘানা।

শেয়ার করুন