Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধার বাড়িতে ভাঙচুর-লুটপাট, গ্রেপ্তার যুবদল নেতা

admin

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬ | ১২:২০ অপরাহ্ণ | আপডেট: ১৯ মার্চ ২০২৬ | ১২:২০ অপরাহ্ণ

ফলো করুন-
চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধার বাড়িতে ভাঙচুর-লুটপাট, গ্রেপ্তার যুবদল নেতা

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের জগন্নাথপুরে চাঁদা না পেয়ে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় স্থানীয় যুবদল নেতা নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৮ মার্চ) দুপুরে সুনামগঞ্জ জেলা আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

Manual1 Ad Code

এর আগে গত রোববার (১৫ মার্চ) রাতে ভুক্তভোগী মুক্তিযোদ্ধার বড় ছেলে আব্দুল গফফার বাদী হয়ে জগন্নাথপুর থানায় চাঁদাবাজি, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে নিজাম উদ্দিনকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে নিজামকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

Manual8 Ad Code

গ্রেপ্তার নিজাম জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা। তিনি রানীগঞ্জ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মামলার পর ঘটনার মূলহোতাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

Manual1 Ad Code

উল্লেখ্য, গত রবিবার (১৫ মার্চ) উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খাঁনের নামে বন্দোবস্তকৃত ভূমি জোরপূর্বক দখলে চাঁদা না পেয়ে যুবদল নেতা নিজাম উদ্দিনের নেতৃত্বে বসতঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

Manual1 Ad Code

শেয়ার করুন