Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চা বাগান থেকে ১৩ ফুট লম্বা অজগর উদ্ধার

admin

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩ | ০৬:৩১ অপরাহ্ণ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৩ | ০৬:৩১ অপরাহ্ণ

ফলো করুন-
চা বাগান থেকে ১৩ ফুট লম্বা অজগর উদ্ধার

Manual6 Ad Code

কমলগঞ্জ সংবাদদাতা:
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় একটি চা বাগান থেকে ১৩ ফুট লম্বা অজগর উদ্ধার করা হয়েছে। পরে সেটি কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

জানা যায়, জেলার কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ী চা বাগানের ১ নম্বর সেকশন থেকে শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে অজগরটি উদ্ধার করেন বন বিভাগের কর্মকর্তারা।

Manual6 Ad Code

উদ্ধার হওয়া অজগরটি ১৫ কেজি ওজনের বলে জানিয়েছেন বন বিভাগের লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম।

Manual6 Ad Code

সাপটি সুস্থ থাকায় সকাল ৭টার দিকে কমলগঞ্জ লাউয়াছড়া জাতীয় উদ্যানের অবমুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেন উদ্ধারের দায়িত্বে থাকা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের টিম এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট চঞ্চল গোয়ালা।

Manual7 Ad Code

বন বিভাগ জানায়, ফুলবাড়ি চা বাগানের মহাব্যবস্থাপক লুৎফুর রহমান ফোন দিয়ে জানান, বাগানের ১৬ নম্বর সেকশনের পাশে একটি অজগর সাপ আছে। পরে বন বিভাগ এটিকে উদ্ধার ও অবমুক্ত করে।

শেয়ার করুন