Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চূড়ান্ত হলো কোপা আমেরিকায় ব্রাজিল-আর্জেন্টিনার প্রতিপক্ষ

admin

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪ | ০২:৩৪ অপরাহ্ণ | আপডেট: ২৫ মার্চ ২০২৪ | ০২:৩৪ অপরাহ্ণ

ফলো করুন-
চূড়ান্ত হলো কোপা আমেরিকায় ব্রাজিল-আর্জেন্টিনার প্রতিপক্ষ

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক:
দক্ষিণ আমেরিকার টুর্নামেন্ট হলেও এই বছরের কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের মাটিতে। থাকছে উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের (কনক্যাকাফ)অঞ্চলের ছয়টি দলও। এর মধ্যে চারটি দল আগেই চূড়ান্ত হলেও দুইটি দল বাকি ছিল। আজ সেই ২ দল হিসেবে কোপা আমেরিকায় জায়গা করে নিল কোস্টারিকা ও কানাডা।

Manual7 Ad Code

কোপা আমেরিকার ড্র হয়েছিল গত ডিসেম্বরে। সেই সময়েই ঠিক হয়েছিল ১৬টি দল নিয়ে অনুষ্ঠেয় টুর্নামেন্টের ১৪ দল। আর্জেন্টিনার ‘এ’ গ্রু ও ব্রাজিলের ‘বি’ গ্রুপের একটি করে দলই বাকি ছিল। ‘এ’ গ্রুপে খেলবে কানাডা। আর ‘বি’ গ্রুপে কোস্টারিকা। ২০ জুন কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে এই কানাডার বিপক্ষেই মাঠে নামবে আর্জেন্টিনা।

Manual4 Ad Code

বাকি থাকা ২টি জায়গার জন্য আজ প্লে অফে মুখোমুখি হয় কানাডা-ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও কোস্টারিকা-হন্ডুরাস। যেখানে ত্রিনিনাদকে ২-০ গোলে হারায় কানাডা। আর হন্ডুরাসকে ৩-১ গোলে হারায় কোস্টারিকা।

Manual8 Ad Code

কোপা আমেরিকার গ্রুপ
গ্রুপ এ: আর্জেন্টিনা, পেরু, চিলি, কানাডা
গ্রুপ বি: মেক্সিকো, ইকুয়েডর, ভেনিজুয়েলা, জ্যামাইকা
গ্রুপ সি: যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা, বলিভিয়া
গ্রুপ ডি: ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, কোস্টারিকা

শেয়ার করুন