Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

admin

প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ০১:৩৬ অপরাহ্ণ | আপডেট: ২৮ জুন ২০২৬ | ০১:৩৬ অপরাহ্ণ

ফলো করুন-
ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের জুড়ীতে জায়গা-জমিসংক্রান্ত বিরোধের জেরে ছেলের কুড়ালের আঘাতে সুলতান আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (২৭ জুন) উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের মন্ত্রীগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

নিহত সুলতান আলী ওই গ্রামের বাসিন্দা। অভিযুক্ত তার ছেলের নাম ফয়াজ আলী (৪২)।

Manual6 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাবা-ছেলের মধ্যে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে শনিবার দুপুরে তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ফয়াজ আলী ক্ষিপ্ত হয়ে কুড়াল দিয়ে তার বাবা সুলতান আলীর ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Manual3 Ad Code

খবর পেয়ে জুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা জুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জায়গা-জমিসংক্রান্ত পারিবারিক বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন