Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনের ১৫ দিনের কারাদন্ড

admin

প্রকাশ: ০২ মার্চ ২০২৬ | ০৪:২৯ অপরাহ্ণ | আপডেট: ০২ মার্চ ২০২৬ | ০৪:৩০ অপরাহ্ণ

ফলো করুন-
জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনের ১৫ দিনের কারাদন্ড

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে কৃষি জমি ও বসতভিটা ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলন ঠেকাতে অভিযান চালিয়েছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন।

Manual4 Ad Code

এ সময় দু’জনকে আটক করা হয়েছে। এছাড়া পেলোডার, ট্রাক ও বালু জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। আটক দু’জনকে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম করাদন্ড দেয়া হয়েছে।

Manual1 Ad Code

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে রোববার (১ মার্চ) দুপুরে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর নেতৃত্বে জাফলংয়ের লাখেরপাড় ও পাগলা বিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

Manual4 Ad Code

অভিযানে বালু লোড আনলোড করার সময় ২ টি পেলোডার, ১টি ট্রাক ও ৪শত ঘনফুট বালু জব্দ এবং কৃষি জমি ও বসতভিটা ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের সাইটে ৫ টি মেশিন বিনষ্ট করে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় গোয়াইনঘাট থানার ওসি মো. মনিরুজ্জামানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।অভিযান শেষে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী জানান, আইনি নিষেধাজ্ঞা অমান্য করে কৃষি জমি ও বসতভিটা ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে।

Manual7 Ad Code

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে টাস্কফোর্সের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে বলে তিনি জানিয়েছেন।

শেয়ার করুন