Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জৈন্তাপুরে ধানক্ষেত থেকে যুবকের লা*শ উদ্ধার: রহস্য

admin

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬ | ১১:০৭ অপরাহ্ণ | আপডেট: ১৮ মার্চ ২০২৬ | ১১:০৭ অপরাহ্ণ

ফলো করুন-
জৈন্তাপুরে ধানক্ষেত থেকে যুবকের লা*শ উদ্ধার: রহস্য

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual4 Ad Code

সিলেটের জৈন্তাপুর উপজেলায় হাওর সংলগ্ন একটি ধানক্ষেত থেকে শাহাদাৎ (২১) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

Manual5 Ad Code

বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী হাওর এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত শাহাদাৎ উপজেলার আমবাড়ী গ্রামের হেলাল মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টার দিকে বিলের পাশে ধানক্ষেতে এক যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষকরা। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এ সময় স্থানীয় বাসিন্দারা নিহতের পরিচয় শনাক্ত করেন।

পুলিশ জানায়, উদ্ধারের সময় শাহাদাতের পরনে ছিল আকাশী রঙের টি-শার্ট ও সবুজ রঙের থ্রি-কোয়ার্টার প্যান্ট। তার গলায় একটি কালো রঙের ক্রসবেল্ট ব্যাগ ঝুলানো ছিল এবং মাথার পাশে একটি বাঁশের লাঠি পড়ে থাকতে দেখা যায়। তবে প্রাথমিক সুরতহালে শরীরের কোথাও কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন খুঁজে পাওয়া যায়নি।

এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

ওসি আরও বলেন “মৃত্যুর কারণ নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এটি স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

Manual1 Ad Code

 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শাহাদাতের মৃত্যু নিয়ে পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

শেয়ার করুন