Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জৈন্তাপুরে যে কারণে দুইজনকে ৪০ হাজার টাকা জরিমানা

admin

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬ | ০৮:৫৪ অপরাহ্ণ | আপডেট: ২৮ মার্চ ২০২৬ | ০৮:৫৪ অপরাহ্ণ

ফলো করুন-
জৈন্তাপুরে যে কারণে দুইজনকে ৪০ হাজার টাকা জরিমানা

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি এলাকায় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬/১৫ ধারা লঙ্ঘনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

Manual1 Ad Code

শনিবার (২৮ মার্চ) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত রাংপানি এলাকায় এ অভিযান চালানো হয়। উক্ত মোবাইল কোর্টে দুইটি মামলায় দুইজনকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে একজনকে ১৫ দিন এবং অপরজনকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

Manual7 Ad Code

মোবাইল কোর্ট পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রাণী দেব।

এ ধরনের অভিযান পরিবেশ দূষণ রোধ এবং আইনের যথাযথ প্রয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়া দেখা গেছে।

Manual6 Ad Code

জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রাণী দেব বলেন, ‘পরিবেশ সংরক্ষণ আইন কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। জনস্বার্থে পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সকলকে পরিবেশ রক্ষায় সচেতন হতে অনুরোধ করছি।’

Manual3 Ad Code

শেয়ার করুন