Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইংলিশ প্রিমিয়ার লিগ

ডিফেন্ডারদের গোলে চেলসিকে হারালো আর্সেনাল

admin

প্রকাশ: ০২ মার্চ ২০২৬ | ১২:১৪ অপরাহ্ণ | আপডেট: ০২ মার্চ ২০২৬ | ১২:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
ডিফেন্ডারদের গোলে চেলসিকে হারালো আর্সেনাল

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক:
ইংলিশ প্রিমিয়ার লিগে হাইভোল্টেজ ম্যাচে চেলসিকে হারিয়ে শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে আর্সেনাল। রোববার (১ মার্চ) রাতে এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত লড়াইয়ে দুই ডিফেন্ডার উইলিয়াম সালিবা ও ইউরিয়েন টিম্বারের লক্ষ্যভেদে ২-১ ব্যবধানের জয় পায় মিকেল আর্তেতার দল।

এই জয়ের ফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে গেল গানাররা। যদিও পেপ গুয়ার্দিওলার দল আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলেছে। বর্তমানে ২৯ ম্যাচে ১৯ জয় ও সাত ড্রয়ে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্সেনাল।

Manual5 Ad Code

ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে চেলসি কিছুটা এগিয়ে থাকলেও আক্রমণের ধার বেশি ছিল স্বাগতিকদের। খেলার ২১তম মিনিটে ডেডলক ভাঙেন ফরাসি ডিফেন্ডার উইলিয়াম সালিবা। গাব্রিয়েল মাগালিয়াইসের হেড পাস থেকে বল পেয়ে সালিবা হেড করলে তা চেলসি ডিফেন্ডার মামাদুর গায়ে লেগে জালে জড়ায়।

চলতি লিগে কর্নার থেকে এটি ছিল আর্সেনালের নবম গোল। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে পিয়েরো ইনকাপিয়ের আত্মঘাতী গোলে সমতায় ফেরে চেলসি। গোলরক্ষক দাভিদ রায়া দুর্দান্ত এক সেভ দিলেও ফিরতি বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন ইনকাপিয়ে।

Manual2 Ad Code

দ্বিতীয়ার্ধে দুদলই গোল পেতে মরিয়া হয়ে উঠলে লড়াই জমে ওঠে। ৬৬তম মিনিটে পুনরায় সেট পিস থেকে লিড নেয় আর্সেনাল। ডেক্লান রাইসের নিখুঁত কর্নারে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান ডাচ ডিফেন্ডার ইউরিয়েন টিম্বার। গোল শোধে চেলসি যখন মরিয়া, ঠিক তখনই বড় ধাক্কা খায় ব্লুজরা। মাত্র তিন মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় পর্তুগিজ উইঙ্গার পেদ্রো নেতোকে।

দশ জনের দলে পরিণত হয়েও চেলসি হাল ছাড়েনি। যোগ করা সময়ে আলেহান্দ্রো গার্নাচোর একটি বাঁকানো শট জালে জড়াতে নিলেও অসাধারণ ক্ষিপ্রতায় তা রুখে দেন রায়া, যার ফলে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত হয় আর্সেনালের।

Manual5 Ad Code

প্রিমিয়ার লিগে টানা দুই ড্রয়ের পর এই পরাজয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরেই আটকে রইল চেলসি। ২৮ ম্যাচে ১৩ জয় ও ছয় ড্রয়ে তাদের সংগ্রহ এখন ৪৫ পয়েন্ট।

Manual5 Ad Code

অন্যদিকে সমসংখ্যক ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পরবর্তী ম্যাচের দিকে এখন তাকিয়ে থাকতে হবে আর্তেতার শিষ্যদের। শিরোপা প্রত্যাশী ম্যানচেস্টার ইউনাইটেড ও অ্যাস্টন ভিলা ৫১ পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে অবস্থান করছে। আর্সেনালের আক্রমণভাগের খেলোয়াড়রা ফিনিশিংয়ে ব্যর্থ হলেও রক্ষণভাগের খেলোয়াড়দের গোল করার দক্ষতা দলের জন্য মহামূল্যবান জয় বয়ে আনল।

শেয়ার করুন