Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় আর ফিরছেন না হাথুরুসিংহে, যা জানাল বিসিবি

admin

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪ | ১২:৫০ অপরাহ্ণ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ | ১২:৫০ অপরাহ্ণ

ফলো করুন-
ঢাকায় আর ফিরছেন না হাথুরুসিংহে, যা জানাল বিসিবি

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক :
ছুটিতে আছেন জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এদিকে গুঞ্জন উঠেছিল ঢাকায় আর ফিরছেন না তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে অল্প সময়ে ভাইরাল হয় এই গুঞ্জন।

Manual6 Ad Code

এবিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ নিশ্চিত করেছে, হাথুরুসিংহে ঢাকায় না ফেরার গুঞ্জনটি সত্য নয়। কবে জাতীয় দলের এই কোচ ঢাকায় ফিরবেন সেটিও জানিয়েছে তারা।

Manual6 Ad Code

বিসিবি সূত্রে জানা গেছে, জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে ২১ এপ্রিল ঢাকায় ফিরবেন জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফরা। ডিপিএলের একাধিক ম্যাচ দেখে চট্টগ্রামের ম্যাচ ভেন্যুতে যাবেন তারা।

জানা গেছে, ঢাকায় ফিরে ২৬ এপ্রিল থেকে টি-টোয়েন্টি সিরিজের জন্য ক্যাম্প শুরু করার পরিকল্পনা রয়েছে হাথুরুসিংহের। জিম্বাবুয়ের বিপক্ষে ৩ মে থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বন্দরনগরীতে তিনটি ম্যাচ খেলে ঢাকায় ফিরবে দু’দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে শেষ দুই ম্যাচ।

বিসিবির অভিযোগ, হাথুরুসিংহেকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। এই পরিস্থিতি তৈরির পেছনে কয়েকজন পরিচালক পরোক্ষে ইন্ধন জোগাতে পারেন বলে মনে করা হয়। হাথুরুসিংহে সরাসরি বিসিবি সভাপতির নির্দেশনা মতো কাজ করেন। বোর্ড সভাপতির পরামর্শ নিয়েই ক্রিকেটারদের ছুটি দেওয়া, সহকর্মীদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন হাথুরু। জাতীয় দলের প্রধান কোচের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ থাকলেও প্রকাশ্যে কেউই কথা বলেন না।

Manual5 Ad Code

শেয়ার করুন