Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তদন্তের প্রয়োজনে সাকিব, হিরো আলমকে জেরা করা হতে পারে: ডিবি

admin

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩ | ০৭:৫৪ অপরাহ্ণ | আপডেট: ১৬ মার্চ ২০২৩ | ০৭:৫৪ অপরাহ্ণ

ফলো করুন-
তদন্তের প্রয়োজনে সাকিব, হিরো আলমকে জেরা করা হতে পারে: ডিবি

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
পুলিশ কর্মকর্তা খুনের দায়ে অভিযুক্ত পলাতক আসামির স্বর্ণের দোকান উদ্বোধন করতে দুবাই যাওয়া ক্রিকেটার সাকিব আল হাসান ও ইউটিউবার হিরো আলমকে তদন্তের প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Manual3 Ad Code

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে এক প্রবাসী বাংলাদেশির স্বর্ণের দোকান উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশের ক্রীড়াঙ্গন ও চলচ্চিত্র তারকাদের আমন্ত্রণ নিয়ে কয়েক দিন ধরে আলোচনা চলছে। ‘আরাভ জুয়েলার্স’ নামের ওই প্রতিষ্ঠানের মালিকের নাম ‘আরাভ খান’। তবে এটা তাঁর আসল নাম নয়। তিনি বাংলাদেশের গোপালগঞ্জের কোটালীপাড়ার ছেলে রবিউল ইসলাম। চার বছর আগে ঢাকায় একজন পুলিশ কর্মকর্তাকে হত্যার আসামি হয়ে দেশ ছেড়েছিলেন তিনি।

 

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ বলেন, ‘আমাদের একজন মেধাবী পুলিশ কর্মকর্তার লাশ যাতে না পাওয়া যায়, সে জন্য খুনিরা লাশ জঙ্গলে ফেলে দিয়ে আসে। মামলাটি তদন্ত করে ডিবি আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে। ‘আরাভ খান’ নামধারী রবিউল একজন খুনি। এসব কথা সাকিব আল হাসানদের অবগত করার পরও তাঁরা ‘আরাভ’ নামের স্বর্ণের দোকান উদ্বোধন করেছেন, সেটা দুঃখজনক। তদন্তের স্বার্থে যদি প্রয়োজন মনে করি, তাহলে সাকিব, হিরো আলমদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে।’

পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন এমরান খান খুনের দায়ে অভিযুক্ত ‘আরাভ খান’ নামধারী রবিউলকে ইন্টারপোলের সহায়তায় দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান হারুন অর রশীদ। তিনি বলেন, রবিউলের নামে ১২টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকার তথ্য পাওয়া গেছে।

Manual4 Ad Code

শেয়ার করুন