Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তফশিল নিয়ে কাল বিকালে বৈঠকে বসবে ইসি

admin

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৩ | ০২:৪৫ অপরাহ্ণ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৩ | ০২:৪৫ অপরাহ্ণ

ফলো করুন-
তফশিল নিয়ে কাল বিকালে বৈঠকে বসবে ইসি

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে আগামীকাল বুধবার বিকাল ৫টায় বৈঠকে বসবে নির্বাচন কমিশন ইসি। আগামীকাল হতে পারে নির্বাচনের তফশিল ঘোষণা।

এদিন প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে সরাসরি ভাষণ দিবেন তিনি। ঘোষণা দিতে পারেন নির্বাচনের তফসিল। ভোট জানুয়ারির প্রথম সপ্তাহে।

Manual2 Ad Code

এর আগে সোমবার ইসি সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের জানিয়েছিলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হতে পারে।

Manual6 Ad Code

সে সময় সচিব বলেন, ইসি বলেছে নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে। প্রথমার্ধের দিন যেহেতু সামনে আছে, তাই আপনারা অপেক্ষা করুন। এই বিষয়ে আমরা পত্রিকায় বিস্তারিত প্রকাশ করব।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ৩০ ডিসেম্বর। নির্বাচনের পর সংসদের প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ৩০ জানুয়ারি। তাই সংবিধান অনুযায়ী, বর্তমান সংসদের পাঁচ বছর মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি। পরবর্তী সংসদের জন্য ভোটগ্রহণ করতে হবে তার আগের নব্বই দিনের মধ্যে। অর্থাৎ গত ১ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে। আর ২৯ জানুয়ারির মধ্যে রয়েছে নির্বাচন সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

Manual4 Ad Code

দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। আর ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি।

Manual1 Ad Code

শেয়ার করুন