Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দোয়ারাবাজারে ভারতীয় পণ্যসহ আটক ২

admin

প্রকাশ: ১৮ মার্চ ২০২৩ | ০৬:২০ অপরাহ্ণ | আপডেট: ১৮ মার্চ ২০২৩ | ০৬:২০ অপরাহ্ণ

ফলো করুন-
দোয়ারাবাজারে ভারতীয় পণ্যসহ আটক ২

Manual1 Ad Code

দোয়ারাবাজার প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে শরীফপুর মসজিদ মার্কেট থেকে প্রায় ৯ লাখ ৯৪ হাজার ৪শ’ টাকা মূল্যের ভারতীয় পণ্যসহ দু’জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ মার্চ) বিকালে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

Manual4 Ad Code

আটককৃতরা হলেন- উপজেলার নরসিংপুর ইউনিয়নের লেদারকান্দি গ্রামের সাহাব উদ্দিনের ছেলে ইসলাম উদ্দিন (২৮) ও বাংলাবাজার ইউনিয়নের বরইউরি গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে রশিদ মিয়া (২৫)। তারা চোরাচালানের সঙ্গে জড়িত বলে পুলিশ জানায়।

Manual8 Ad Code

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বলেন, সুরমা ইউনিয়নের শরিফপুর আনোয়ারের দোকানের পাশে অভিযান চালিয়ে এসব আমদানি নিষিদ্ধি পণ্য জব্ধ করা হয়।আটককৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। শনিবার তাদের আদলতে প্রেরণ করা হয়েছে।

জড়িত আরেক আসামিকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।

Manual6 Ad Code

শেয়ার করুন