Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বড়লেখায় জামায়াতের নেতা-সমর্থকসহ গ্রেপ্তার ৬

admin

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩ | ০৫:৫০ অপরাহ্ণ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ | ০৫:৫০ অপরাহ্ণ

ফলো করুন-
বড়লেখায় জামায়াতের নেতা-সমর্থকসহ গ্রেপ্তার ৬

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের ওপর হামলার অভিযোগে জামায়াতের ৫ নেতা-সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের গুলিস্থান পয়েন্টে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

Manual4 Ad Code

অন্যদিকে পৃথক এক অভিযানে উপজেলার সুজানগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

Manual3 Ad Code

পুলিশ জানিয়েছে, রোববার রাতে দক্ষিণভাগ ইউনিয়নের গুলিস্তান পয়েন্টে চেক পোস্ট বসিয়ে দায়িত্বপালনকালে জামায়াতের নেতা-সমর্থকরা পুলিশের ওপর হামলা চালায়। এসময় ঘটনাস্থল থেকে জামায়াতের ৫ নেতা-সমর্থককে গ্রেপ্তার করা হয়।

Manual1 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন জামায়াতের সভাপতি লুৎফুর রহমান (৫৮), বড়লেখা সদর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুস সালাম (৩০), একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আছার উদ্দিন (৩৪), দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন জামায়ত নেতা ও ইউপি মেম্বার মো. আলিম উদ্দিন (৫২) এবং জামায়াত সমর্থক নানু মিয়া (৩০)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার (২৯ অক্টোবর) রাতে বিএনপি-জামায়াতের ডাকা হরতালে জননিরাপত্তা নিশ্চিতের জন্য উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের গুলিস্তান পয়েন্টে চেক পোস্ট বসিয়ে বড়লেখা থানার এসআই মো. মাসুদ পারভেজ জমাদার, এসআই স্বপন কান্তি দাস ও এএসআই আবু তালেবসহ একদল পুলিশ দায়িত্ব পাল-ন করছিল। রাত আনুমানিক তিনটায় বিএনপি-জামায়াতের ২০-২৫ জন নেতা-সমর্থক ঢাকায় বিএনপি ও জামায়াতের সমাবেশ শেষে বাসযোগে এসে দক্ষিণভাগ ইউনিয়নের গুলিস্তান পয়েন্টে নামেন। এসময় পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করলে বিএনপি ও জামায়াতের নেতা-সমর্থকরা তাদের ওপর হামলা করে। পুলিশ তাদের প্রতিরোধের চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে এসআই স্বপন কান্তি দাস ও এএসআই আবু তালেব হাতে আঘাত পান। এই বড়লেখা থানার এসআই মো. মাসুদ পারভেজ জমাদার পাঁচজনের নামোল্লেখ এবং ২০-২৫জনকে অজ্ঞাতানামা আসামি করে মামলা করেন।

Manual4 Ad Code

অন্যদিকে পৃথক এক অভিযানে উপজেলার সুজানগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বড়লেখা থানার ওসি ইয়ারদৌস হাসান রোববার বিকেলে বলেন, দায়িত্বপালনকালে পুলিশের ওপর হামলার অভিযোগে জামায়াতের ৫ নেতা-সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন