Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের পাসপোর্ট পেলেন প্রবাসী ফুটবলার হামজা

admin

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪ | ১২:৩৬ অপরাহ্ণ | আপডেট: ২৪ আগস্ট ২০২৪ | ১২:৩৬ অপরাহ্ণ

ফলো করুন-
বাংলাদেশের পাসপোর্ট পেলেন প্রবাসী ফুটবলার হামজা

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামার আকুতির কথা জানিয়েছিলেন ইংল্যান্ডের প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। তবে মাঝে ভিসা জটিলতার কারণে শঙ্কায় পড়ে যায় তার বাংলাদেশের হয়ে খেলা। অবশেষে সেই শঙ্কা দূর হয়েছে। কয়েক দিন আগেই বাংলাদেশি পাসপোর্ট বুঝে পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এ ফুটবলার।

Manual7 Ad Code

প্রিমিয়ার লিগের ব্যস্ততার কারণে পাসপোর্ট সংগ্রহে হামজা যেতে না পারলেও শুক্রবার বিকালে হামজার হয়ে পাসপোর্ট সংগ্রহ করেছে তার মা। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

হামজা চৌধুরীর পাসপোর্ট নিয়ে তুষার বলেন, ‘হামজার পরিবার পাসপোর্ট সংগ্রহ করেছে বলে আমাদের জানিয়েছেন। আমরা এখন সামনের পরবর্তী ধাপগুলো সম্পন্ন করার জন্য অগ্রসর হব।’

Manual1 Ad Code

হামজা চৌধুরী ইংল্যান্ড যুব দলে খেলায় এখন ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের অনাপত্তিপত্র প্রয়োজন হবে বাফুফের। সেই অনাপত্তিপত্র পাওয়ার পর ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে আবেদন করতে হবে। সেই কমিটির সবুজ সংকেত পেলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা নেই হামজার।

Manual8 Ad Code

শেয়ার করুন