Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার নিষেধ অমান্য: দিরাইয়ের ময়না’র স্বপ্ন তলিয়ে গেল সাগরে

admin

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬ | ১১:৩৯ অপরাহ্ণ | আপডেট: ২৯ মার্চ ২০২৬ | ১১:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
বাবার নিষেধ অমান্য: দিরাইয়ের ময়না’র স্বপ্ন তলিয়ে গেল সাগরে

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual2 Ad Code

সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তারপাশা গ্রামের আবু সর্দারের ছেলে নুরুজ্জামান সর্দার ময়না (৩২) ইউরোপে যাওয়ার স্বপ্নে বিপদসংকুল পথে পাড়ি জমিয়ে শেষ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ভূমধ্যসাগরে।

Manual7 Ad Code

পরিবার সূত্রে জানা যায়, উন্নত জীবনের আশায় পরিবারের বাধা উপেক্ষা করে স্থানীয় দালালের মাধ্যমে বিপুল অর্থের বিনিময়ে লিবিয়া হয়ে ইতালির উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। তবে সেই স্বপ্নই শেষ পর্যন্ত তার জীবনের করুণ পরিণতি ডেকে আনে।

সম্প্রতি ভূমধ্যসাগরে নৌকাডুবির এক মর্মান্তিক ঘটনায় সুনামগঞ্জ জেলার দিরাইসহ অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে তারপাশা গ্রামের নুরুজ্জামান সর্দার ময়নাও রয়েছেন।

Manual1 Ad Code

নিহতের বাবা আবু সর্দার বলেন, লিবিয়া যাওয়ার পর আমি তাকে দুইবার নিষেধ করেছিলাম যেন এভাবে ঝুঁকি না নেয়। কিন্তু সে আমার কথা শোনেনি। তার ভাইয়ের সঙ্গে কথা বলেই সে এই পথে গেছে।

নুরুজ্জামানের বড় ভাই হেলাল সর্দার জানান, গত ২২ মার্চ আমার ভাইয়ের সঙ্গে শেষ কথা হয়। সে জানায়, তারা সেদিনই নৌকায় উঠবে। পরে আমাদের গ্রামের একই নৌকার এক যাত্রী রুহান জানায়, আমার ভাই মারা গেছে।

জানা গেছে, লিবিয়া থেকে ইউরোপগামী একটি নৌকা ছয় দিন ধরে সাগরে ভাসতে থাকে। খাবার ও পানির তীব্র সংকটে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। একপর্যায়ে ক্লান্তি, ক্ষুধা ও প্রতিকূল আবহাওয়ার কারণে অন্তত ২১ জনের মৃত্যু হয়। পরে দালালের নির্দেশে মরদেহগুলো সাগরে ফেলে দেওয়া হয় বলে জানা গেছে।এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম।

Manual1 Ad Code

শেয়ার করুন