Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিতর্কের মুখে মোগলাবাজার থানার ওসি মনিরকে প্রত্যাহার

admin

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৩৩ অপরাহ্ণ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৩৩ অপরাহ্ণ

ফলো করুন-
বিতর্কের মুখে মোগলাবাজার থানার ওসি মনিরকে প্রত্যাহার

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
নানা সমালোচনা ও বিতর্কের পর সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ওসি মনির হোসেনকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. সারোয়ার মূর্শেদ শামীমের স্বাক্ষরিত চিঠিতে তাকে প্রত্যাহার করা হয়েছে।

Manual4 Ad Code

ওসি মনির হোসেনকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। মনির হোসেনের স্থলাভিষিক্ত এখনো কাউকে করা হয়নি।

Manual2 Ad Code

এ বিষয়ে পুলিশ কমিশনার মো. সারোয়ার মোর্শেদ শামীম বলেন, প্রশাসনিক কারণে বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসনিক কারণেই তাকে প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য, ওসি মনিরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অধস্তন পুলিশ সদস্যদের মানসিক নির্যাতন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে।

ওসি মনির হোসেনের বিরুদ্ধে আগে ওঠা অভিযোগের বিষয়ে জানতে চাইলে পুলিশ কমিশনার বলেন, ওই অভিযোগগুলোর তদন্ত চলমান আছে।

Manual5 Ad Code

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ওসি হিসাবে যোগ দিয়েছিলেন মনির হোসেন। পরে তাকে মোগলাবাজার থানায় বদলি করা হয়েছিল।

শেয়ার করুন