Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে-সংসার নিয়ে আবেগঘন পোস্ট সাকিবপত্নীর

admin

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩ | ০৫:৩৭ অপরাহ্ণ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৩ | ০৫:৩৭ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ে-সংসার নিয়ে আবেগঘন পোস্ট সাকিবপত্নীর

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক:
ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে পরিচয় সাকিব আল হাসান ও যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের। প্রথম সাক্ষাতে দুজনেরই একে অপরকে ভালো লাগে। ভালো বন্ধু হয়ে উঠেছিলেন একটা সময়। তারপর এই বন্ধুত্ব প্রণয়ে রূপ নেয়। প্রেমের সম্পর্ক গভীর হয়। অবশেষে এসে যায় ১২.১২.১২ দিনটি। এমন ম্যাজিক তারিখেই বিয়ের পিড়িতে বসেন টাইগার অলরাউন্ডার।

পাঁচ তারকা ‘হোটেল ইন্টারকন্টিনেন্টাল’-এ (তৎকালীন রূপসী বাংলা) হয়েছিল দেশজুড়ে আলোড়ন তোলা এই বিয়ের আয়োজন। তাদের বিয়ের বয়স দেখতে দেখতে ১১ বছর পেরিয়ে গেছে। এক যুগে পদার্পন করেছে সাকিব-শিশিরের সংসার। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিবাহবার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন সাকিবপত্নী শিশির।

Manual7 Ad Code

নিজের ফেসবুক পেজে এক পোস্টে শিশির লিখেছেন, ‘এক সঙ্গে আমাদের ১১ বছর, আলহামদুলিল্লাহ! আমাদের খুব ছোট্ট জগতটার বড় অংশটাই একে অন্যর প্রতি ভালোবাসা ও সম্মানে ভরা। একদম প্রথম দিন থেকে এখন পর্যন্ত একে অন্যকে যে কোনো পরিস্থিতিতে সমর্থনের যে প্রতিজ্ঞা আমরা করেছিলাম তা রক্ষা করে চলেছি। আল্লাহ আমাদের সফলতা দান করুন এবং শেষদিন পর্যন্ত আমাদের একে অন্যের প্রতি ভালোবাসা বাড়িয়ে দিন। ভালোবাসা মোটে একটা শব্দ কিন্তু অনুভূতিটাই সবকিছু! ১১ বছর এবং আরও অনেক দিনের জন্য উল্লসিত, ইনশাআল্লাহ।’

Manual1 Ad Code

এরপর অবশ্য জানিয়ে দিয়েছেন গতরাতে সাকিব-শিশির কাটিয়েছেন দারুণ সময়, ‘গত রাতের ডেট দারুণ ছিল।’

Manual1 Ad Code

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল ক্রিকেটার বলা হয় সাকিবকে। তবে মাঠের বাইরে সাকিবকে নিয়ে আলোচনাটা আরও বেশি। বিভিন্ন সময় ইতিবাচক কিংবা নেতিবাচক বিভিন্ন ঘটনা ঘটিয়ে সংবাদের শিরোনামে আসেন তারকা এই ক্রিকেটার। বাইশগজে দাপিয়ে বেড়ানোর পর সম্প্রতি রাজনীতির ময়দানেও নাম লিখিয়েছেন সাকিব।

Manual5 Ad Code

তবে ভক্ত-সমর্থকরা যেই সাকিবকে দেখে প্রতিনিয়ত মুগ্ধ হন, সেই সাকিবের পেছনে অনেক অবদান রয়েছে তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের। বিশ্বসেরা তারকার কঠিন সময়েও পাশে থেকে মানসিক শক্তি জুগিয়ে গেছেন। সাকিব যেমন অলরাউন্ডার, কম যান না স্ত্রী শিশিরও। প্রায়সময়ই মডেলিংয়ে দেখা মেলে তার। সাকিব-শিশির একসঙ্গেও অনেক কাজ করেছেন। দুই কন্যা এবং এক ছেলে আছে সাকিব এবং শিশিরের সংসারে।

শেয়ার করুন