Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেন্টফোর্ডকে উড়িয়ে শিরোপার দৌড়ে থাকল ম্যানসিটি

admin

প্রকাশ: ১০ মে ২০২৬ | ১২:০৮ অপরাহ্ণ | আপডেট: ১০ মে ২০২৬ | ১২:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
ব্রেন্টফোর্ডকে উড়িয়ে শিরোপার দৌড়ে থাকল ম্যানসিটি

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক :
ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপার নিয়ন্ত্রণ এখন ম্যানচেস্টার সিটির হাতে নেই। তবে শীর্ষে থাকা আর্সেনালকে চাপে রাখতে ও শিরোপার দৌড়ে থাকতে তাদের সামনে জয়ের বিকল্প নেই। একই সঙ্গে তারা গানারদের হোঁচটের অপেক্ষায়। গতকাল (শনিবার) ব্রেন্টফোর্ডকে ইতিহাদ স্টেডিয়ামে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপার লড়াইয়ে টিকে থাকল সিটিজেনরা।

Manual4 Ad Code

চলতি মৌসুমের ঘরের দর্শকদের সামনে টানা ১৬ ম্যাচ অপরাজিত থাকল ম্যানসিটি। গত সপ্তাহে এভারটনের মাঠে ৩-৩ গোলের নাটকীয় ড্রয়ের পর উড়ন্ত জয় পেল তারা।

প্রথম সুযোগ পায় ব্রেন্টফোর্ড। মাইকেল কায়োদের থ্রো ইন থেকে সিটি বক্সে কাঁপন ধরায় তারা। জিয়ানলুইজি দোনারুমা বল ঠেকাতে পারেননি। তবে গোললাইন থেকে বল ক্লিয়ার করা হয়।

Manual8 Ad Code

প্রথমার্ধের মাঝামাঝি সময়ে সিটি সত্যিকারের সুযোগ তৈরি করে। এভারটনের বিপক্ষে জোড়া গোল করা জেরেমি ডকু বাঁ দিকে গিয়ে বক্সে ক্রস দেন। আর্লিং হালান্ড লাফিয়ে হেড করে গোলবারের পাশ দিয়ে বল পাঠান।

Manual2 Ad Code

নরওয়েজিয়ান স্ট্রাইকার তারপর যেন জেগে ওঠেন। কয়েক মিনিট পর তার শট প্রথমবার লক্ষ্যে ছোটে। তবে তার হেড সহজেই লুফে নেন কাওমহিন কেলেহের।

ব্রেন্টফোর্ড গোলকিপার পরে আরেকবার হালান্ডের শট রুখে দেন। সফরকারীরা চাপ তৈরি করলেও সিটি এক ঘণ্টার মাথায় গোলমুখ খোলে। পাঁচ দিন আগে টফির বিপক্ষে গোল করা ডকু ১৮ গজ বক্সের মধ্যে বল নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে জাল কাঁপান।

ম্যাচের ১৫ মিনিট বাকি থাকতে সেমেনিয়োর কাটব্যাক থেকে অবশেষে ব্যাকহিলে গোলের দেখা পান হালান্ড। ফিল ফোডেনের একটি শট ব্রেন্টফোর্ড কিপার রুখে দিলেও শেষ দিকে ওমর মারমৌশ আরেকটি গোল যোগ করেন।

সিটির এই জয়ে আর্সেনাল চাপ নিয়ে ইস্ট লন্ডনে ওয়েস্ট হ্যামের মুখোমুখি হবে। ৩৫ ম্যাচ শেষে দুই দলের ব্যবধান মাত্র ২ পয়েন্টের।

Manual7 Ad Code

শেয়ার করুন