Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় পুলিশের হাতে আটক বাংলাদেশি যুবককে বিজিবির হাতে সোপর্দ

admin

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬ | ১১:২৬ পূর্বাহ্ণ | আপডেট: ১০ এপ্রিল ২০২৬ | ১১:২৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
ভারতীয় পুলিশের হাতে আটক বাংলাদেশি যুবককে বিজিবির হাতে সোপর্দ

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual5 Ad Code

ভারতীয় পুলিশের হাতে আটক বাংলাদেশি যুবক সৌরভ চন্দ্র বর্মণকে বিজিবির হাতে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ২৮ বিজিবি সুনামগঞ্জের তাহিরপুরের লাউড়গড় বিওপির সুবেদার এ তথ্য নিশ্চিত করেন।সিলেটের শাহপরান থানার টিলাগাঁও এলাকার বাসিন্দা নীলকান্ত বর্মণের ছেলে সৌরভ কাজের সন্ধানে বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ১২০৩-এর পর্যটন এলাকা বারেকটিলার সীমানা অতিক্রম করে ভারতের ১৫ কিলোমিটার অভ্যন্তরে মেঘালয় রাজ্যের শিংল জেলার মুকুরহাট নামক পাহাড়ি বস্তিতে যান। সেখানে রোববার সকালে আটক হন।বিজিবি সুবেদার মোস্তফা কামাল আরও জানান, বিএসএফ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ১২০৩-এর এইটএস সাবপিলারের শূন্যরেখায় পতাকা বৈঠকের পর আটক বাংলাদেশি যুবককে সোপর্দ করে। রাতেই মামলা দায়েরপূর্বক ওই যুবককে তাহিরপুর থানায় বিজিবি সোপর্দ করা হয়।

Manual4 Ad Code

শেয়ার করুন