Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিনির পর এবার বর্ণবাদের শিকার বার্সা তারকা

admin

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫ | ১১:৪৩ পূর্বাহ্ণ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ | ১১:৪৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
ভিনির পর এবার বর্ণবাদের শিকার বার্সা তারকা

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক:
লা লিগায় অনেক বারই বর্ণবাদের শিকার হয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র। এছাড়াও স্পেনে বর্ণবাদের নজির একেবারে কম নয়। এবার তার শিকার বনলেন বার্সা লেফটব্যাক আলেহান্দ্রো বালদে।

Manual4 Ad Code

শনিবার রাতে বার্সেলোনা হেতাফের মাঠে খেলতে গিয়েছিল। ম্যাচে এগিয়ে গিয়েও ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দলটাকে। সে ম্যাচেই বর্ণবাদের শিকার হলেন তিনি।

Manual2 Ad Code

ম্যাচ শেষে বিষয়টা মুভিস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। তার কথা, ‘আমি বর্ণবাদ আর অপমানের শিকার হয়েছি। এমন কিছু হতেই পারে না, অগ্রহণযোগ্য। আমি মনে করি এটা এখানে বলাটা দরকার ছিল।’

Manual1 Ad Code

বালদে বার্সেলোনার হয়ে খেলছেন ২০২১ সাল থেকে খেলছেন বার্সার হয়ে। তবে এই প্রথম তিনি এমন কিছুর মুখোমুখি হলেন। তিনি জানান, গত রাতে ম্যাচের প্রথমার্ধে এই বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে বিষয়টা রেফারিকে জানান।

এমন কিছু যে স্পেনে বিরল কিছু নয়, তার প্রমাণ মিলল স্পেনের দ্বিতীয় বিভাগে। এলচের এক খেলোয়াড় বাম্বো দিয়াবি স্পোর্তিন গিহনের মাঠে বর্ণবাদের শিকার হয়েছেন। তারা বিষয়টি কর্তাদের কাছে প্রকাশ করেন।

স্প্যানিশ লিগে শেষ কয়েক বছরে অনেক বর্ণবাদের খবর পাওয়া গেছে। বিশেষ করে রিয়াল মাদ্রিদের কৃষ্ণাঙ্গ ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র এমন আক্রমণের শিকার বনে যান হরহামেশাই।

Manual5 Ad Code

শেয়ার করুন