Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মহানগর তাঁতীদল নেতা জুনেলের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল মঙ্গলবার

admin

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬ | ১১:৩৮ অপরাহ্ণ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ | ১১:৩৮ অপরাহ্ণ

ফলো করুন-
মহানগর তাঁতীদল নেতা জুনেলের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল মঙ্গলবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual6 Ad Code

সিলেট মহানগর তাঁতীদলের আহ্বায়ক কমিটির সদস্য জুনেল আহমদের অকাল মৃত্যুতে এক শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার  (২৮ এপ্রিল) বিকাল ৫টায় নগরীর বন্দরবাজারস্থ রংমহল টাওয়ারে এই সভা অনুষ্ঠিত হবে।

Manual2 Ad Code

সিলেট মহানগর তাঁতীদলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও তাঁর রাজনৈতিক জীবনের ওপর আলোচনা করা হবে।

Manual7 Ad Code

এক যৌথ বিবৃতিতে সিলেট মহানগর তাঁতীদলের আহ্বায়ক কয়েস আহমদ ও সদস্য সচিব আমিনুল হক বেলাল বলেন, “জুনেল আহমদ ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ ও পরিশ্রমী কর্মী। তাঁর অকাল মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে।”

নেতৃবৃন্দ উক্ত শোক সভা ও দোয়া মাহফিলে মহানগর তাঁতীদলের সকল পর্যায়ের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।

Manual3 Ad Code

শেয়ার করুন