Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মাঝআকাশে বিমানে যান্ত্রিক ত্রুটি: সিলেটগামী ফ্লাইট ফিরে গেল ঢাকায়

admin

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১২:১৬ অপরাহ্ণ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১২:১৬ অপরাহ্ণ

ফলো করুন-
মাঝআকাশে বিমানে যান্ত্রিক ত্রুটি: সিলেটগামী ফ্লাইট ফিরে গেল ঢাকায়

Manual5 Ad Code

নিউজ ডেস্ক :
ঢাকা থেকে সিলেটমুখী বিমানের একটি ফ্লাইট উড্ডয়নরত অবস্থায় যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এতে সিলেটগামী ওই ফ্লাইটটি মাঝ আকাশ থেকে আবার ঢাকায় ফিরে যায়।
সোমবার (৩১ আগস্ট) সকালে এমন ঘটনা ঘটে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে অবশ্য বিমানের অন্য একটি ফ্লাইটে যাত্রীদের ঢাকা থেকে সিলেট নিয়ে আসা হয়।

Manual5 Ad Code

জানা যায়, সোমবার সকাল ১০ টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা করে বিমানের একটি ফ্লাইট। কিছু পথ আসার পর বিমানের হঠাৎ ঝাঁকুনি দেখা দেয়। তখন একজন বিমানবালা যাত্রীদের জানান, উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ফ্লাইটটি আবার ঢাকায় ফিরে যাবে।এ ফ্লাইটে ২৫ জনের মতো যাত্রী ছিলেন বলে জানা গেছে।

ওই বিমানের যাত্রী ছিলেন আমেরিকা প্রবাসী বিশিষ্ট লেখক ও সাংবাদিক ইব্রাহিম চৌধুরী খোকন। তিনি বিমান থেকে নিজের ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন।ওই ভিডিওতে একজন বিমানবালাকে যাত্রীদের উদ্দেশে বলতে শোনা যায়, টেক অফের পর আপনারা নিশ্চয়ই একটা শব্দ শুনেছেন। সুতরাং ক্যাপ্টেন কোন রিক্স নেননি। তাই আমরা ঢাকায় ব্যাক করছি।এ সময় অনেক যাত্রীকে বিমানের দুরাবস্থা ও অব্যবস্থাপনা নিয়ে সমালোচনা করতে শোনা যান।

Manual2 Ad Code

এক যাত্রী বলেন, আমি একজন চালক। আমি বিমানে ওঠে শব্দ শুনেই কোন একটা সমস্যা আছে বুঝতে পেরেছি। বিমানের কেউ কেন আগে তা বুঝেনি। কেন মাঝ আকাশে এনে আমাদের সবার জীবনকে এভাবে ঝুঁকিতে ফেলা হলো?

Manual1 Ad Code

এ ব্যপারে সোমবার রাতে ইব্রাহিম চৌধুরী খোকন বলেন, বিমানের ফ্লাইট যখন আকাশে তখন যান্ত্রিক ত্রুটির কথা জানানো হয়। পরে ফ্লাইটটি আবার ঢাকায় ফিরে যায়। এরপর বেলা সাড়ে ১২ টার দিকে অন্য একটি ফ্লাইটে আমাদের আনা হয়। সোয়া ১ টার দিকে আমরা সিলেট এসে পৌঁছি।এ ব্যাপারে বিমান কর্তৃপক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি।আন্তর্জাতিক সম্পর্ক জানুন

Manual6 Ad Code

এরআগে রোববার দুবাই থেকে সিলেটমুখী বিমানের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। ওই ফ্লাইটটি রোববার সকালে সিলেট আসর কথা থাকলেও আসে মধ্যরাতে। দীর্ঘক্ষণ যাত্রীদের বিমনবন্দরে প্রায় অভুক্ত রাখা হয় বলে জানা গেছে।

শেয়ার করুন