Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুর ভূমি অফিসের সার্ভার সমস্যা, সেবা গ্রহীতারা অসহায়

admin

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬ | ০১:২৬ অপরাহ্ণ | আপডেট: ০৫ মার্চ ২০২৬ | ০১:২৬ অপরাহ্ণ

ফলো করুন-
মাধবপুর ভূমি অফিসের সার্ভার সমস্যা, সেবা গ্রহীতারা অসহায়

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual2 Ad Code

সার্ভার সমস্যার কারণে এক সপ্তাহ ধরে অচল হয়ে পড়েছে মাধবপুর ভূমি অফিসের নামজারিসহ সকল সেবা।

উপজেলার ১১টি ইউনিয়ন ভূমি অফিসে স্থবির হয়ে পড়েছে খাজনা পরিশোধ ও মিউটেশন (নামজারি) কার্যক্রম।

Manual1 Ad Code

ভূমি অফিস গুলোতে সেবা নিতে গিয়ে মানুষ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। আবার কেউ সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। এতে সেবা প্রত্যাশীরা একদিকে যেমন দুর্ভোগে পড়েছেন, অন্যদিকে সরকার লাখ লাখ টাকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে।বুধবার সরেজমিনে মাধবপুর উপজেলা ভূমি অফিস ও বিভিন্ন ইউনিয়ন ভুমি অফিস ঘুরে দেখা যায়, সেবা প্রত্যাশীরা দীর্ঘ সময় অপেক্ষা করেও সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন আবার কেহ কেহ বসে অপেক্ষা করছেন। সার্ভার সচল না থাকায় খাজনা ও নামজারি দেওয়া সম্ভব হচ্ছে না।

মনতলা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, ‘গত ১০-১২দিন ধরে সার্ভার কখনো কাজ করে, কখনো একেবারে বন্ধ হয়ে যায়। এতে শুধু সাধারণ মানুষই নয়, আমরাও প্রতিদিন হয়রানির শিকার হচ্ছি।’

Manual3 Ad Code

সেবা গ্রহীতা আতাউর রহমান জানান, দুদিন ধরে ঘুরতেছি নামজারির জন্য  কিন্তু অফিসের সার্ভার কাজ না করার কারণে হয়রানি শিকার হইতেছি। ১০/১৫জন সেবা গ্রহীতার সাথে আলাপ করা হলে তারাও জানান ভূমি অফিসের সার্ভার জটিলতার কারণে আমরা এসে ঘুরতেছি কোনরকম সেবা নিতে  পারছিনা।মাধবপুর উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা মুজিবুল ইসলাম জানান, সার্ভার প্রবলেম থাকার কারণে সঠিক সময়ে মিউটেশন (নামজারি) এবং খাজনা কাটা সম্ভব হচ্ছে না। এ প্রবলেমটি কয়েকদিন যাবত  চলতেছে। আশা করি ঠিক হয়ে যাবে।

Manual4 Ad Code

শেয়ার করুন