Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষ মেরে ক্ষমতায় যাওয়া যায় না: প্রধানমন্ত্রী

admin

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৩ | ১২:২৪ অপরাহ্ণ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৩ | ১২:২৪ অপরাহ্ণ

ফলো করুন-
মানুষ মেরে ক্ষমতায় যাওয়া যায় না: প্রধানমন্ত্রী

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘রাজনীতি যদি মানুষের জন্য হয়, সেই মানুষ মেরে তো আর ক্ষমতায় যাওয়া যায় না।’

Manual2 Ad Code

আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ কথা বলেন তিনি। এদিন সকাল ১০টা ১০ মিনিটে ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁও কার্যালয়ে সংসদীয় মনোনয়ন বোর্ডের এই সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual2 Ad Code

বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির মাথা কোথায়? আচ্ছা আমি একটা কথা বুঝি না, বিএনপি কি একটা লোককেও পেল না যে একজন সাজাপ্রাপ্ত আসামিকে দলের চেয়ারম্যান করে রেখেছে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনে আসেন। কার কত দৌঁড়, সেটা আমরা দেখতে চাই। এরই মধ্যে যারা নির্বাচনে আসার ঘোষণা দিয়েছেন, তাদেরকে আমি স্বাগত জানাই। ধন্যবাদ জানাই।’

Manual3 Ad Code

নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে জনগণকে সেবা করার সুযোগ দেবেন। আর সন্ত্রাসের বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে। যেখানেই অগ্নিসন্ত্রাস হবে, কেউ এ ধরনের কাজ করতে যাবে, তাদেরকে শিক্ষা দিতে হবে। আমি বলছি না, আইন হাতে তুলে নেবেন। আপনারা তাদেরকে পুলিশের হাতে তুলে দেবেন।’

Manual8 Ad Code

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ‘যারা এখনও দ্বিধাদ্বন্দ্বে আছেন, তাদেরকেও বলবো, আসেন, নির্বাচনে আসেন। কোনো ‍দ্বিধাদ্বন্দ্ব নেই। আমরা বিদেশি পর্যবেক্ষকদের আসতে বলেছি। তাতে কোনো অসুবিধা নেই।’

শেয়ার করুন