Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ১৫ মামলার আসামি কাজল গ্রেপ্তার

admin

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ | ০৫:১৫ অপরাহ্ণ | আপডেট: ১৩ আগস্ট ২০২৬ | ০৫:১৫ অপরাহ্ণ

ফলো করুন-
মৌলভীবাজারে ১৫ মামলার আসামি কাজল গ্রেপ্তার

Manual4 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৫টি ডাকাতি মামলার আসামি সাদ্দাম হোসেন কাজলকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে সদর থানার এসআই রিপটন পুরকায়স্থের নেতৃত্বে এএসআই রানা, এএসআই জাহিদ, এএসআই ইখতিয়ার, এএসআই রুবেল ও সঙ্গীয় ফোর্স সদর উপজেলার আথানগিরী টিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

Manual7 Ad Code

গ্রেপ্তার সাদ্দাম হোসেন কাজল সদর উপজেলার আথানগিরী গ্রামের আব্দুল আজিজের ছেলে।

Manual1 Ad Code

তার বিরুদ্ধে সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় ১৫টি ডাকাতি মামলা রয়েছে। এছাড়া থানায় তার বিরুদ্ধে চারটি গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। গ্রেপ্তারের পর তাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

Manual5 Ad Code

শেয়ার করুন