Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাফিনিয়ার হ্যাটট্রিকে সেভিয়াকে উড়িয়ে দিলো বার্সেলোনা

admin

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬ | ১১:৪৪ পূর্বাহ্ণ | আপডেট: ১৬ মার্চ ২০২৬ | ১১:৪৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
রাফিনিয়ার হ্যাটট্রিকে সেভিয়াকে উড়িয়ে দিলো বার্সেলোনা

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক:
স্প্যানিশ লা লিগায় দুর্দান্ত জয় তুলে নিয়েছে বার্সালোনা। ঘরের মাঠে সেভিয়াকে ৫–২ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে কাতালানরা।

Manual7 Ad Code

শনিবার (১৫ মার্চ) রিয়াল মাদ্রিদ এলচেকে হারিয়ে ব্যবধান কমালেও তার জবাব দিতেই যেন মাঠে নামে বার্সেলোনা। শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় প্রতিপক্ষকে চাপে রাখে দলটি। দলের হয়ে হ্যাটট্রিক করেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। এছাড়া একটি করে গোল করেন দানি ওলমো ও জোয়াও কানসেলো।

ম্যাচ শেষে বার্সেলোনা কোচ হানসি ফ্লিক বলেন, তিন পয়েন্ট পাওয়া এবং পাঁচ গোল করা অবশ্যই ভালো বিষয়। তবে আসন্ন ম্যাচে আরও মনোযোগী হতে হবে। কারণ আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছে তার দল।

Manual6 Ad Code

খেলার শুরুতেই দুইটি পেনাল্টি পায় বার্সেলোনা। প্রথম পেনাল্টি থেকে নবম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রাফিনিয়া। কিছুক্ষণ পর আবারও পেনাল্টি পায় স্বাগতিকরা এবং সেখান থেকেও গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।

৩৮ মিনিটে মারক বেরনালের ক্রস থেকে গোল করে ব্যবধান ৩–০ করেন ওলমো। তবে বিরতির আগে সেভিয়ার হয়ে একটি গোল শোধ করেন হুয়ানলু সানচেজের ক্রস থেকে ওসো।

Manual8 Ad Code

দ্বিতীয়ার্ধের শুরুতেই রাফিনিয়া নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। পরে দারুণ আক্রমণাত্মক খেলায় বক্সে ঢুকে গোল করেন ক্যানসেলো। ম্যাচের শেষদিকে সেভিয়ার হয়ে আরেকটি গোল করেন সাও। তবে ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বার্সেলোনার হাতে।

এই ম্যাচে দীর্ঘ ইনজুরি কাটিয়ে শেষ ১০ মিনিটের জন্য মাঠে নামেন তরুণ মিডফিল্ডার গাভি। হাঁটুর গুরুতর চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। ম্যাচ শেষে গাভি বলেন, ‘ফিরে আসাটা আমার জন্য খুব কঠিন ছিল। কিন্তু ক্যাম্প ন্যুতে ফিরে এসে সমর্থকদের সামনে খেলতে পারাটা অসাধারণ অনুভূতি।’

Manual8 Ad Code

আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে বার্সেলোনা। প্রথম লেগে দুই দলের ম্যাচ ১–১ গোলে ড্র হয়েছিল।

শেয়ার করুন