Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রেকর্ড সংগ্রহের পর মঈনের হ্যাটট্রিকে কুমিল্লার বড় জয়

admin

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ০৫:০৮ অপরাহ্ণ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ০৫:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
রেকর্ড সংগ্রহের পর মঈনের হ্যাটট্রিকে কুমিল্লার বড় জয়

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক:
বিপিএল নিয়ে বরাবরই অভিযোগ যে, বিপিএলে রান হয় না। টি-টোয়েন্টি রানের খেলা হলেও ঢাকা ও সিলেট পর্বে বলতে গেলে রান খড়া চলেছে। তবে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে এসেই রান উৎসব করল আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস। গুরুত্বপূর্ণ ম্যাচে উইল জ্যাকস-মঈন আলীর শতরানের জুটিতে প্রতিযোগিতায় সর্বোচ্চ রানের সংগ্রহ গড়েছে কুমিল্লা। আর তাদের এই রান পাহাড়ে রীতিমতো চাপা পড়ে পরাজয় বরণ করল ঘরের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

Manual2 Ad Code

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) জহুর আহমেদ স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে ৩ উইকেটে ২৩৯ রানের পাহাড়সম সংগ্রহ করে কুমিল্লা ভিক্টোরিয়ানস। যা বিপিএলের ইতিহাসে যৌথ দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড। বড় এই টাগের্টে ১৬.৩ ওভারে মাত্র ১৬৬ রানে অলআউট হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

Manual2 Ad Code

শেয়ার করুন