Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাবের কব্জায় রনি, স্কুলছাত্রী উদ্ধার

admin

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬ | ০৭:২৬ অপরাহ্ণ | আপডেট: ১৭ মার্চ ২০২৬ | ০৭:২৬ অপরাহ্ণ

ফলো করুন-
র‌্যাবের কব্জায় রনি, স্কুলছাত্রী উদ্ধার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

র‌্যাবের অভিযানে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও মো. রনি মিয়া (২০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

Manual8 Ad Code

মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে বিষয়টি জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, সোমাবার (১৬ মার্চ) রাত পৌণে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার চান্দুরা ইউনিয়নের আব্দুল্লাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

রনি মিয়া হবিগঞ্জের মাধবপুর থানার কালিকৃষ্ণনগর এলাকার মো. সোহেল মিয়ার ছেলে। তিনি মাধবপুর থানায় গত ১ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত একটি মামলার পলাতক আসামি  (নং ১)।

 

Manual3 Ad Code

জানা যায়, মাধবপুরের একটি স্কুলের সপ্তম শ্রেণির এক  শিক্ষার্থীকে স্কুলে যাতায়াতের পথে রনি বিরক্ত করতেন, তাকে কু প্রস্তাব দিতেন। মেয়েটি তার দাদুকে জানালে তারা তিনি রনির অভিভাবকদের জানালেও তারা এতে কোনো গুরুত্ব দেন নি। বিষয়টি নিয়ে সালিশে বসার উদ্যোগ গ্রহণ করা হলে রনি ক্ষিপ্ত হয়ে উঠেন। তিনি গত ২২ ফেব্রুয়ারি ওই শিক্ষার্থী স্কুল থেকে বাড়ি ফেরার সময় রনি তার লোকজনকে নিয়ে পথরোধ করে মেয়েটিকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায় যা স্থানীয় লোকজন প্রত্যক্ষ করেছেন।

Manual8 Ad Code

পরে তার দাদু বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করলে র‌্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং আসামি গ্রেপ্তারে সফল হয়।

Manual6 Ad Code

এ ব্যাপারে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহনের জন্য তাদের দু’জনকে মাধবপুর থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণামধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

শেয়ার করুন