Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাবের ধাওয়া থেকে বাচঁতে পারলেন না মুজাহিদ ও হাবিবুর

admin

প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ০৪:০৫ অপরাহ্ণ | আপডেট: ০১ জুলাই ২০২৬ | ০৪:০৫ অপরাহ্ণ

ফলো করুন-
র‌্যাবের ধাওয়া থেকে বাচঁতে পারলেন না মুজাহিদ ও হাবিবুর

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জের মাধবপুর থেকে সবুজ রঙের সিএনজি অটোরিকশাযোগে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে ঢাকার যাচ্ছিলেন মুজাহিদ ও হাবিবুর। কিন্তু পথিমধ্যে তাদের পথের কাটা হয়ে দাঁড়িয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। সিএনজি অটোরিকশাকে সিগন্যাল দিলে মুজাহিদ ও হাবিবুর পালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩০ জুন) আনুমানিক রাত ১০টার দিকে।

গ্রেফতারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর থানার বেঙ্গাডোবা থানার মৃত মহব্বত আলীর ছেলে মো. মুজাহিদ মিয়া (২৫) ও মৃত ইমান আলীর ছেলে মো. হাবিবুর রহমান (৬৫)।

Manual7 Ad Code

র‌্যাব জানায়, র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার (৩০ জুন) হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন মুক্তিযোদ্ধা চত্বরে অবস্থানকালে রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাধবপুর এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশাযোগে কয়েকজন ব্যাক্তি বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

এই সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১০টার দিকে মাধবপুর থানাধীন ৭নং জগদীশপুর ইউনিয়নের বেলঘর বাসস্ট্যান্ড এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে র‌্যাব। চেকপোস্টে তল্লাশিকালে একটি সবুজ রঙের সিএনজি অটোরিকশাকে সিগন্যাল দিলে অটোরিকশায় থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন। পরবর্তীতে তাদের হেফাজতে থাকা সিএনজি অটোরিকশাতে তল্লাশি চালিয়ে সাদা রঙের একটি প্লাস্টিকের বস্তার ভেতর খাকি রঙের স্কচ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় মোট ৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় উদ্ধারকৃত ৫৫ কেজি গাঁজা ও ব্যবহৃত সিএনজিসহ আটক দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

Manual3 Ad Code

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।’

Manual7 Ad Code

শেয়ার করুন