Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোপার দৌড়ে আর্সেনালের সামনে ‘তিন ফাইনাল’

admin

প্রকাশ: ০৩ মে ২০২৬ | ১১:৫৩ পূর্বাহ্ণ | আপডেট: ০৩ মে ২০২৬ | ১১:৫৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
শিরোপার দৌড়ে আর্সেনালের সামনে ‘তিন ফাইনাল’

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক :
গত তিনবারের মতো এবারো আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপার লড়াইয়ে ভালোভাবে দৌড়াচ্ছে। শেষ পরিণতি গত তিনটি মৌসুমের মতো না হলেই হয়। এখনো তাদের হাতে আছে তিন ম্যাচ।

গতকাল (শনিবার) এমিরেটসে ফুলহ্যামের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে আর্সেনাল। ৬ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে তারা। দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির চেয়ে দুটি ম্যাচ বেশি খেলে গানাররা শিরোপার লড়াইয়ে টিকে রয়েছে। ধারণা করা হচ্ছে শেষ দিন পর্যন্ত এই লড়াই চলবে এবং ট্রফি নিশ্চিত হতে পারে গোল পার্থক্যের হিসাবে।

Manual6 Ad Code

আর্সেনাল তাদের মৌসুম শেষ করবে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড, বার্নলি ও ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচ দিয়ে। দলের ডিফেন্ডার মাইলস লুইস-স্কেলি বললেন, ২২ বছরের লিগ শিরোপা খরা কাটাতে আর্সেনালের হাতে আছে ‘তিনটি ফাইনাল’।

Manual3 Ad Code

ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে ১৯ বছর বয়সী ইংলিশ ডিফেন্ডার বললেন, ‘আমার মনে হচ্ছে এখন আমাদের সামনে তিনটি ফাইনাল বাকি আছে। আমরা একটি দল হিসেবে প্রতিদিন বর্তমান সময়ে থাকার চেষ্টা করি এবং প্রতিটি ম্যাচকে আলাদাভাবে গুরুত্ব দিচ্ছি।’

Manual3 Ad Code

টানা ৩৩ ম্যাচে শুরুর একাদশে থাকা মার্টিন জুবিমেন্দিকে বেঞ্চে বসান মিকেল আর্তেতা। তার জায়গায় চলতি মৌসুমে প্রথমবার শুরুর একাদশে খেললেন লুইস-স্কেলি। গানারদের জার্সিতে প্রথমবার মাঝমাঠে দায়িত্ব পালন করলেন তিনি। ডেকলান রাইস ও এবেরেচি এজের সঙ্গে ভারসাম্য বজায় রেখে পুরো ৯০ মিনিট খেলেছেন এই তরুণ। দলকে নিয়ে বেশ আশাবাদী তিনি, ‘আমরা প্রতিটি ম্যাচে সেই তীব্রতা ও আনন্দ নিয়ে খেলতে চাই। আমরা যদি সেভাবে খেলতে পারি এবং নিজেদের দায়িত্বটুকু ঠিকঠাক পালন করি, তবে আমাদের খেলার মান ফুটে উঠবেই—আর আজকের ম্যাচটি ছিল তার একটি চমৎকার উদাহরণ।’

শেয়ার করুন